E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ছাত্র আন্দোলনের ডাক পিএসইউ-এর সম্মেলনে

শিক্ষাবিদ পবিত্র সরকার শনিবার পিএসইউ-র ২৩তম রাজ্য সম্মেলনের উদ্বোধন করেছিলেন। অভর্থ্যনা কমিটির সভাপতি হিসেবে বক্তৃতা করেছেন ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ, বার্তা দিয়েছেন বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতৃত্বও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৫ ০৮:৩৫
পিএসইউ - এর রাজ্য সম্মেলন থেকে নির্বাচিত নতুন রাজ্য কমিটি।

পিএসইউ - এর রাজ্য সম্মেলন থেকে নির্বাচিত নতুন রাজ্য কমিটি। —নিজস্ব চিত্র।

আরএসপি-র ছাত্র সংগঠন পিএসইউ-র নতুন রাজ্য সম্পাদক ও সভাপতি হলেন যথাক্রমে দেবজ্যোতি দাস এবং কৌশিক ভৌমিক। মৌলালি যুবকেন্দ্রে সংগঠনের দু’দিনের রাজ্য সম্মেলন শেষে রবিবার ৩৫ জনের নতুন রাজ্য কমিটি নির্বাচিত হয়েছে। কৌশিক এর আগে সংগঠনের রাজ্য সম্পাদক ছিলেন।

ছাত্র সংগঠন পিএসইউ -এর নতুন রাজ্য সম্পাদক ও রাজ্য সভাপতি।

ছাত্র সংগঠন পিএসইউ -এর নতুন রাজ্য সম্পাদক ও রাজ্য সভাপতি। —নিজস্ব চিত্র।

শিক্ষাবিদ পবিত্র সরকার শনিবার পিএসইউ-র ২৩তম রাজ্য সম্মেলনের উদ্বোধন করেছিলেন। অভর্থ্যনা কমিটির সভাপতি হিসেবে বক্তৃতা করেছেন ইউটিইউসি-র সাধারণ সম্পাদক অশোক ঘোষ, বার্তা দিয়েছেন বিভিন্ন বাম ছাত্র সংগঠনের নেতৃত্বও। পাশাপাশি, পিএসইউ-র সাধারণ সম্পাদক নওফেল মহম্মদ সফিউল্লার বক্তব্যে উঠে এসেছে ছাত্র আন্দোলনের অভিমুখের বিষয়টি।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
PSU Student Movement

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy