E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

আইনশৃঙ্খলা ‘বেহাল’, বিক্ষোভে ছাত্র পরিষদ

কালিয়াগঞ্জের ঘটনার সিবিআই তদন্ত এবং প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়েছে বিক্ষোভ-সভা থেকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ০৮:৫৮
An image of the protest

ছাত্র পরিষদের বিক্ষোভ-অবস্থান। মৌলালিতে। নিজস্ব চিত্র।

উত্তর দিনাজপুর, মালদহ-সহ রাজ্যে একের পর এক নাবালিকার উপরে অত্যাচারের ঘটনা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে পথে নামল ছাত্র পরিষদ। প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবন থেকে বৃহস্পতিবার মিছিল করে গিয়ে মৌলালির মোড়ে অবরোধ এবং অবস্থান-বিক্ষোভে বসেন ছাত্র পরিষদের কর্মী-সমর্থকেরা।

কালিয়াগঞ্জের ঘটনার সিবিআই তদন্ত এবং প্রশাসনিক ব্যর্থতার দায় নিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর পদত্যাগের দাবি তোলা হয়েছে বিক্ষোভ-সভা থেকে। মৌলালির বিক্ষোভ-অবস্থানে বক্তা ছিলেন ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ, দেবজ্যোতি দাস, পাপাই ঘোষ, প্রিয়ঙ্কা চৌধুরী প্রমুখ।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Kaliaganj Minor Abuse Protest Chhatra Parishad

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy