Advertisement
E-Paper

পুর-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবি

মাসিক বেতন ৩১২৫ টাকায় ঝুঁকি নিয়ে এখন কাজ করছেন পুর-স্বাস্থ্যকর্মীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২০ ০৩:৪৪
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন পুর-স্বাস্থ্যকর্মীরা।—নিজস্ব চিত্র।

বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন পুর-স্বাস্থ্যকর্মীরা।—নিজস্ব চিত্র।

বিভিন্ন পুরসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে থার্মাল স্ক্রিনিং, তথ্য সংগ্রহ, রিপোর্ট তৈরি-সহ করোনা মোকাবিলায় নানা কাজ করছেন পুর-স্বাস্থ্যকর্মীরা। মুখ্যমন্ত্রী যাঁদের ‘আশা’ কর্মী বলছেন। কিন্তু এই কর্মীদের অধিকাংশের কাছেই মাস্ক, গ্লাভ্‌স, স্যানিটাইজার নেই, পিপিই তো দূরের কথা। মাসিক বেতন ৩১২৫ টাকায় ঝুঁকি নিয়ে এখন কাজ করছেন পুর-স্বাস্থ্যকর্মীরা। মুখ্যমন্ত্রী এঁদেরও ১০ লক্ষ টাকা বিমার আওতায় আনার কথা বলেছেন। কিন্তু পশ্চিমবঙ্গ পুর-স্বাস্থ্যকর্মী ইউনিয়নের রাজ্য সভাপতি সুচেতা কুণ্ডু এবং যুগ্ম সম্পাদক কেকা পাল ও পৌলমী করঞ্জাই সরকারের কাছে দাবি জানিয়েছেন, আগে তাঁদের বাঁচার অধিকার সুরক্ষিত হোক। মুখ্যমন্ত্রী ও পুরমন্ত্রীকে এই দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছেন তাঁরা। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম অবশ্য বৃহস্পতিবার বলেন, ‘‘আমরা পুর-স্বাস্থ্যকর্মীদের মাস্ক, গ্লাভ্স, স্যানিটাইজার ইত্যাদি দিচ্ছি। যেমন যেমন পাওয়া যাচ্ছে, তেমন তেমন দেওয়া হচ্ছে।’’

Coronavirus in West Bengal Health Workers

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy