E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ধর্মনিরপেক্ষতার বার্তা, সংবিধান-যাত্রা কংগ্রেসের

প্রদেশ কংগ্রেসের ডাকে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে গড়িয়াহাট পর্যন্ত পদযাত্রায় যোগ দিয়েছিলেন দলের নেতা-কর্মীরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২৫ ০৭:১১
প্রদেশ কংগ্রেসের ডাকে ‘সংবিধান বাঁচাও! পদযাত্রা। দক্ষিণ কলকাতায়।

প্রদেশ কংগ্রেসের ডাকে ‘সংবিধান বাঁচাও! পদযাত্রা। দক্ষিণ কলকাতায়। —নিজস্ব চিত্র।

সংবিধান বাঁচানোর আহ্বান জানিয়ে এবং ধর্মনিরপেক্ষতার বার্তা দিয়ে শুক্রবার পথে নামল কংগ্রেস। সাম্প্রতিক সময়ে মুর্শিদাবাদের অশান্তি, পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পরে ধর্মকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তরজা তীব্র হয়েছে। এই মেরুকরণের আবহে প্রদেশ কংগ্রেসের ডাকে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে গড়িয়াহাট পর্যন্ত পদযাত্রায় যোগ দিয়েছিলেন দলের নেতা-কর্মীরা। ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, দলের বর্ষীয়ান নেতা প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠক প্রমুখ। কংগ্রেস নেতা-কর্মীরা জাতীয় পতাকা, সংবিধানের প্রতিরূপ, মশাল নিয়ে পদযাত্রায় যোগ দিয়েছিলেন। ‘আমরা ধর্মনিরেপক্ষ’, ব্যানারে এই বার্তাও দিয়েছেন তাঁরা। প্রদেশ সভাপতি শুভঙ্কর বলেছেন, “যে সব শক্তি ধর্মনিরপেক্ষতাকে আক্রমণ করে, যারা বলে ধর্মনিরপেক্ষরা পাকিস্তান চলে যাও, তাদের বলছি, স্বাধীনতার আগে থেকে এই দেশ ধর্মনিরপেক্ষ। সংবিধান পরিবর্তন করে দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রকে যারা নস্যাৎ করতে চায়, তাদের বিরুদ্ধে কংগ্রেসের লড়াই চলবে।” এই সঙ্গেই বাংলায় ‘সংবিধান সঙ্কটে’ বলে দাবি করে শুভঙ্করের অভিযোগ, “বিজেপি আগুন লাগায়। আর দেশলাই বাক্সটা দেয় তৃণমূল!”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Congress Constitution

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy