তৃণমূলথেকে এনসিপিআইতে যোগ দেওয়া ২০ জন সাংসদের সদস্যপদ খারিজ নিয়ে গত ২৫ অগস্ট সুপ্রিম কোর্ট তাঁদের বক্তব্য জানতে চেয়েছিল। সুপ্রিম কোর্টের সেই নোটিস এ বার তাঁদের ঠিকানায় স্পিড পোস্টে পৌঁছতে শুরু করেছে। ১৮ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে তাঁদের ব্যক্তিগত ভাবে বা আইনজীবীর মাধ্যমে হাজির হতে বলা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের সাংসদ পদ খারিজের জন্য যে মামলা করেছিলেন, তার জবাবও জানাতে বলা হয়েছে নোটিসে।
অভিষেক ওই ২০ জন সাংসদের সদস্যপদ খারিজের জন্য ১৮ জুন লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন জমা দিয়েছিলেন। স্পিকার কোনও সিদ্ধান্ত নেননি। ওই ২০ জনকে এনসিপিআই সাংসদ হিসেবেও স্বীকৃতি দেননি। স্পিকারের সিদ্ধান্তে বিলম্ব নিয়ে অভিষেক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট ২৫ অগস্ট ২০ জনকে নোটিস দেয়। লোকসভার স্পিকার ও সেক্রেটারি জেনারেলের বক্তব্যও জানতে চাওয়া হয়। তার পরেই স্পিকারের তরফে লোকসভার সচিবালয় থেকেও ওই সাংসদদের নোটিস পাঠিয়ে ওই বিষয়ে বক্তব্য জানতে চাওয়া হয়েছিল। তাঁদের ২২ সেপ্টেম্বরের মধ্যে তা জানাতে হবে।