Advertisement
E-Paper

রাষ্ট্রপতিকে আর্জি

নাগরিকত্ব সংশোধনী বিলে (সিএবি) সম্মতি প্রত্যাহারের আর্জি জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি পাঠাল সিপিআই (এম-এল) লিবারেশন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ০১:০৪
ছবি: পিটিআই।

ছবি: পিটিআই।

অসম-সহ গোটা দেশের পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে নাগরিকত্ব সংশোধনী বিলে (সিএবি) সম্মতি প্রত্যাহারের আর্জি জানিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে চিঠি পাঠাল সিপিআই (এম-এল) লিবারেশন। দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের বক্তব্য, ‘‘অসমে উত্তেজনা, অস্থিরতা ও বিস্ফোরক পরিস্থিতির জন্য নরেন্দ্র মোদী-অমিত শাহ সরকার এবং সিএবি সরাসরি সমভাবে দায়ী। সিএবি-র সম্মতি ফিরিয়ে নেওয়া এবং অসম ও দেশের সামনে যে বিপদ আবির্ভূত হয়েছে, তাকে প্রতিহত করার দাবি জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছি।’’ মোদী-শাহদের সিএবি এবং জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) পরিকল্পনা ‘সংবিধানের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা’ বলে মন্তব্য করেছে লিবারেশন।

CPIML Liberation Ram Nath Kovind Citizenship Amendment Act Citizenship Amendment Bill CAB

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy