E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

‘ইন্ডিয়া’ থেকে মমতা সরলে জোটে ‘রাজি’ ঋতপন্থীরাও

দিল্লিতে বুধবারই ‘ইন্ডিয়া’ মঞ্চের বৈঠক ঘিরে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। তার ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা চাপের কৌশল নিয়েছে গণতান্ত্রিক তৃণমূল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৬ ০৬:৫১
বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক কার্যালয়ে ‘নেতাজি সুভাষচন্দ্র সেবা কেন্দ্রে’র ব্যানার। উলুবেড়িয়ায়।

বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিধায়ক কার্যালয়ে ‘নেতাজি সুভাষচন্দ্র সেবা কেন্দ্রে’র ব্যানার। উলুবেড়িয়ায়। — নিজস্ব চিত্র।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি-বিরোধিতা নিয়ে প্রশ্ন তুলে নতুন চর্চা সামনে এনে দিল তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুগামী অংশ। নির্বাচনে অনিয়মের অভিযোগে ‘ইন্ডিয়া’ মঞ্চের বাড়তি তৎপরতা শুরুর সময়েই মমতা-তৃণমূলকে বিঁধেছে গণতান্ত্রিক তৃণমূল (ডিটিসি। শুধু তা-ই নয়, দলের নেতা আখরুজ্জামানের বক্তব্য, মমতাকে সরিয়ে দিলে তাঁরাও ‘ইন্ডিয়া’ মঞ্চে যোগ দিতে পারেন।

দিল্লিতে বুধবারই ‘ইন্ডিয়া’ মঞ্চের বৈঠক ঘিরে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। তার ২৪ ঘণ্টার মধ্যেই পাল্টা চাপের কৌশল নিয়েছে গণতান্ত্রিক তৃণমূল। মমতার সঙ্গ ছেড়ে আসা নতুন দলের নেতা আখরুজ্জামান বলেন, ‘‘বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চাইলে কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে বার করে দিক! তা করলে আমরাও ( গণতান্ত্রিক তৃণমূল) ‘ইন্ডিয়া’ মঞ্চে যোগ দিতে পারি।’’ বিজেপি- বিরোধী মঞ্চে মমতাকে নিয়ে এই আপত্তির ব্যাখ্যাও দিয়েছেন গণতান্ত্রিক তৃণমূলের নেতা। বিধানসভায় বিরোধী দলের সচেতক আখরুজ্জামানের কথায়, ‘‘বিজেপির সঙ্কটে তাদের সমর্থনের অতীত রয়েছে মমতারই। এখন একঘরে হয়ে পড়েছেন বলে তিনি ‘ইন্ডিয়া’ মঞ্চে গিয়েছেন। প্রয়োজনে তিনি আবার বিজেপির পক্ষে এনডিএ জোটকে সমর্থন করবেন!’’

আখরুজ্জামানের এই বক্তব্যকে অবশ্য আমল দিতে চাননি মমতা-তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘‘মমতা’দি বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিলেন বলেই আখরুজ্জামান-সহ বিশ্বাসঘাতকেরা বিধায়ক হয়েছিলেন। ওঁর কাছে বিজেপি-বিরোধিতা শিখতে হবে! ওঁরা যে বিজেপির অনুগত বিরোধী, তা প্রমাণ হয়ে গিয়েছে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Democratic Trinamool Congress Mamata All India Trinamool Congress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy