E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পুজো পরিক্রমা

ম্যাডক্স স্কোয়ার: ৯০তম বর্ষ। ওড়িশার মন্দিরের আদলে মণ্ডপ। ডাকের সাজের প্রতিমা। বিশেষ আকর্ষণ আড্ডার পরিবেশ।্হ

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৯
জয়ং দেহি: ম্যাডক্স স্কোয়ারের প্রতিমা।

জয়ং দেহি: ম্যাডক্স স্কোয়ারের প্রতিমা। ছবি- সুদীপ্ত ভৌমিক।

উত্তর ও মধ্য কলকাতা

বাগবাজার সর্বজনীন: ১০৭তম বর্ষ। স্বামীনাথন মন্দিরের আদলে মণ্ডপ। সাবেক প্রতিমা। বীরাষ্টমী, সিঁদুর খেলা বিশেষ আকর্ষণ।

টালা প্রত্যয়: শতবর্ষে বীজের পরিচর্যা ও কৃষিকেন্দ্রিক থিম ‘বীজ অঙ্গন’।

টালা বারোয়ারি: ১০৫ বছরের আকর্ষণ মধুবনী কাজ।

টালা সরকার বাগান সম্মিলিত সঙ্ঘ: থিম ‘পটচিত্র’।

বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব: থিম ‘অস্তিত্ব’।

শ্যামবাজার পল্লি সঙ্ঘ: ৬৫তম বছরে থিম ‘আবেশ’।

শ্যামপুকুর সঙ্ঘতীর্থ দুর্গাপুজো কমিটি: থিম ‘হারিয়ে যাওয়া পেশা’।

হাতিবাগান সর্বজনীন: বাঙালি ও ফরাসি শিল্পীর যুগলবন্দিতে কলকাতার ঘাটের কথা।

কাশী বোস লেন: ৮৭ বছরে লীলা মজুমদারের সৃষ্টি।

জগৎ মুখার্জি পার্ক: ৮৯ বছরে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার।

কুমোরটুলি সর্বজনীন: ৯৫তম বর্ষে সাহিত্যিক নারায়ণ দেবনাথের সৃষ্টি।

কুমোরটুলি পার্ক: ঝরে যাওয়া পাতায় সাজছে মণ্ডপ।

আহিরীটোলা সর্বজনীন: ৮৬তম বর্ষে থিম ‘প্রবাহ’।

লালাবাগান নবাঙ্কুর: সমুদ্রে প্লাস্টিক দূষণের সচেতনতার বার্তা।

কলেজ স্কোয়ার: কম্বোডিয়ার আঙ্কোরভাট মন্দির।

মহম্মদ আলি পার্ক: ৫৭তম বর্ষে জলের মাঝে প্রতিমা দর্শন।

এন্টালি ১৪ পল্লি: থিম ‘উত্তর-পূর্ব ভারত’।

সন্তোষ মিত্র স্কোয়ার: ৯০তম বর্ষে থিম ‘অপারেশন সিঁদুর’।

সিঁথি অগ্রগামী সঙ্ঘ: ৭৫তম বর্ষে থিম ‘তিলক’।

কাঠগোলা সর্বজনীন: ৯৯তম বর্ষে সাবেক পুজো।

নলিন সরকার স্ট্রিট: ৯৩তম বর্ষে থিম ‘রূপান্তর’। সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী।

হাতিবাগান নবীন পল্লি: ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনে নারীদের ভূমিকা।

কাদাপাড়া সর্বজনীন: ৭৫তম বর্ষে দশ হাতে সংবিধানকে রক্ষা করার বার্তা।

দক্ষিণ কলকাতা

ম্যাডক্স স্কোয়ার: ৯০তম বর্ষ। ওড়িশার মন্দিরের আদলে মণ্ডপ। ডাকের সাজের প্রতিমা। বিশেষ আকর্ষণ আড্ডার পরিবেশ।

শিবমন্দির: ৮৯তম বর্ষে থিম ‘বিষহরি’। মনসামঙ্গলের উপরে কাজ।

চেতলা অগ্রণী: ৩৩তম বর্ষ। এক কোটিরও বেশি রুদ্রাক্ষ দিয়ে মণ্ডপ।

সুরুচি সঙ্ঘ: থিম ‘আহুতি’। স্বাধীনতা-পূর্ব অনুশীলন সমিতিকে তুলে ধরা হয়েছে।

একডালিয়া এভারগ্রিন: ৮৩তম বর্ষে শিবমন্দিরের আদলে মণ্ডপ।

বালিগঞ্জ কালচারাল: ৭৫তম বর্ষ। থিম ‘প্রথা’।

সমাজসেবী সঙ্ঘ: মণ্ডপে স্বাধীনতা-পূর্ব সময়ে ক্লাবের ঐতিহ্য।

হিন্দুস্থান পার্ক: ৯৫তম বর্ষ। গ্রামের পরিবেশ এবং লুপ্তপ্রায় গ্রামের শিল্প।

ত্রিধারা সম্মিলনী: থিম ‘চলো ফিরি’। কাল্পনিক গুহার আদলে মণ্ডপ।

গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব: ৬৩তম বর্ষ। থিম ‘চেতনায় রঙিন আলপনা’।

সিংহী পার্ক: ৮৪তম বর্ষে ‘নব চেতনায় অকালবোধন’।

নাকতলা উদয়ন: থিম ‘অর্পণ’। ৯০০ কোষাকুষি, প্রদীপ দিয়ে মণ্ডপ।

বোসপুকুর শীতলা মন্দির: ৭৬তম বর্ষ। থিম ‘কাল রক্ষণ’।

বোসপুকুর তালবাগান: ৩৪তম বর্ষ। থিম ‘পরিত্রাণ’।

৭৫ পল্লি: ৬২তম বর্ষ। থিম ‘স্বর্গরাজ্য’।

বাদামতলা আষাঢ় সঙ্ঘ: সুবিচার এবং সত্যের জয়ের ভাবনা মণ্ডপে।

বিদ্যাসাগর সেন্ট্রাল সর্বজনীন: জীবনে জলের গুরুত্ব দেখানো হয়েছে মণ্ডপে।

সেলিমপুর পল্লি: ৮৮তম বর্ষে থিম ‘প্রহরী’।

মুদিয়ালি ক্লাব: ৯১তম বর্ষে থিম ‘আত্মশুদ্ধি’।

আলিপুর সর্বজনীন: ৮০তম বর্ষে থিম ‘চা-পান উতোর’। দেখানো হয়েছে চায়ের ইতিহাস ও বিবর্তন।

পদ্মপুকুর ইয়ুথ অ্যাসোসিয়েশন: ৩০ ফুট জলের নীচে মণ্ডপ।

ভবানীপুর স্বাধীন সঙ্ঘ: থিম ‘বারো মাসে তেরো পার্বণ’।

ভবানীপুর টার্ফ রোড পল্লিমঙ্গল দুর্গোৎসব সমিতি: ‘রাজবাড়ি বিশে, সাদা কালো মিশে’।

কাঁসারিপাড়া সর্বজনীন: দিঘার জগন্নাথ মন্দিরের আদলে গড়ে ওঠা মণ্ডপ।

হাজরা ২২ পল্লি: সাবেক পুজো।

যোধপুর পার্ক সর্বজনীন: গঙ্গা দূষণের বিরুদ্ধে বার্তা দিতে থিম ‘আদি অনন্তে, হর হর গঙ্গে’। ঘাটের আদলে মণ্ডপ।

যোধপুর গার্ডেন্স সর্বজনীন: থিম ‘ত্রিনয়নী’। সজ্জায় যামিনী রায়ের আঁকা ছবি। সাবেক প্রতিমা।

টালিগঞ্জ করুণাময়ী উত্তরায়ণ দুর্গোৎসব সমিতি: ৯৩ বছরে সাবেক পুজো।

চারু অ্যাভিনিউ নবপল্লি সঙ্ঘ: পরিবেশবান্ধব উপকরণের মণ্ডপ।

যাদবপুর অ্যাথলেটিক ক্লাব: থিম একতা।

পিকনিক গার্ডেন ৩৯ পল্লি: থিম ‘আমরা আমাদের মতো, আমরাও পারি’। শিল্পী বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা।

রাজডাঙা নব উদয় সঙ্ঘ: ৪২তম বর্ষে থিম ‘প্রশ্ন’। লোহা ও কাচ দিয়ে মণ্ডপসজ্জা।

কলকাতা দক্ষিণ পশ্চিম

বেহালা নূতন দল: থিম ‘শিবানী ধাম’। সংগ্রামপুরের রাজপরিবারের ইষ্টদেবী শিবানীর স্বপ্নাদেশে তৈরি মন্দিরের আদলে মণ্ডপ।

বড়িশা ক্লাব: সার্কাসের আদলে মণ্ডপে মহাবিশ্বের অজানা রূপ।

বেহালা ইয়ং মেন্‌স অ্যাসোসিয়েশন: বাংলার হস্তলিপির বিবর্তন।

বেহালা ক্লাব: থিম ‘বাঙালির আড্ডার আমেজ’।

বেহালা দেবদারু ফটক: বদ্ধ কোনও জায়গা থেকে উত্তরণের চেষ্টার কাহিনি।

বেহালা আদর্শপল্লি: ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’ চলচ্চিত্রের চিত্রকল্পে মণ্ডপ-ভাবনা।

সেনহাটি দুর্গোৎসব সমিতি: সাবেক পুজো। ৬৭তম বর্ষ।

নস্করপুর সর্বজনীন: থিম ‘শিকড়ের টানে’।

বেহালা শ্রীসঙ্ঘ: ৭৫তম বর্ষে থিম ‘শেষ থেকে শুরু’।

বাসুদেবপুর পল্লি উন্নয়ন সমিতি: থিম ‘চিত্রপট’।

খিদিরপুর ২৫ পল্লি: মহারাষ্ট্রের ওরলি শিল্পকলা। মণ্ডপসজ্জায় প্রাচীন আদিবাসী চিত্রকলার ঝলক।

ঠাকুরপুকুর এসবি পার্ক: দাঁতনের মোগলমারির বৌদ্ধস্তূপ। সাযুজ্য রেখে প্রতিমা।

আজাদগড় সেবক সঙ্ঘ: থিম ‘মাটির ঘরে মা’। সরা, মাটির পুতুল, প্রদীপ দিয়ে মণ্ডপসজ্জা।

হরিদেবপুর ৪১ পল্লি: থিম ‘সোপান’। প্রযুক্তির উন্নয়নের ছবি।

অজেয় সংহতি: কৃষিজমি থেকে কারখানায় নারীশক্তির প্রতিফলন মণ্ডপে।

পূর্ব কলকাতা ও সল্টলেক

এ বি ব্লক: শুভ বাসনা পূরণের কল্পনায় ‘ইচ্ছে’।

এ কে ব্লক: ঋত্বিক ঘটক ও তাঁর চরিত্রগুলিকে কেন্দ্র করে থিম ‘যুক্তি আর তর্ক’।

বি জে ব্লক: জীবন থেকে সমাজকে ফিরে দেখা। সাবেক প্রতিমা।

এ জে ব্লক: রাজবাড়ির আদলে মণ্ডপ। সাবেক প্রতিমা।

আই বি ব্লক: বুর্জ খলিফা-সহ দুবাইয়ের বিভিন্ন স্থাপত্য।

এফ ডি ব্লক: থিম ‘দর্পণ-দৃষ্টি’। প্রতিমা সাবেক।

জি ডি ব্লক: থিম ‘টানা রিকশা’। প্রতিমা সাবেক।

লাবণি আবাসন: ভিয়েতনামের মন্দিরের আদলে মণ্ডপ। সাবেক প্রতিমা।

ই ই ব্লক: বাঁশের কেল্লার আদলে মণ্ডপ। প্রতিমা সাবেক।

এ ই ব্লক (পার্ট ওয়ান): সুতো তৈরি থেকে রঙ নির্বাচন, থিমে শাড়ি তৈরির ভাবনা।

এ ই সমাজকল্যাণ সঙ্ঘ: মন্দিরের আদলে মণ্ডপ। প্রতিমা সাবেক।

ই সি ব্লক রেসিডেন্টস অ্যাসোসিয়েশন: ৪৯তম বর্ষের থিম ‘নীর’।

বি ই (পশ্চিম): সাবেকিয়ানা, বনেদিয়ানা এবং বাঙালিয়ানার মিশেল। প্রতিমা সাবেক।

নিউ টাউন সি এ ব্লক: থিম ‘চালচিত্র পট’।

নিউ টাউন প্রকৃতিবান্ধব সমিতি: সাবেক মণ্ডপ ও প্রতিমা। নবমীতে কুমারী পূজা।

নিউ টাউন ডি বি ব্লক: বাংলা ও বাঙালির সংস্কৃতি। রাজবাড়ির আদলে মণ্ডপ।

নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব: থিম ‘ফুলের সাজে ফুলের মাঝে’।

রাজারহাট-পশ্চিম ভাতেন্ডা সর্বজনীন দুর্গোৎসব: জগন্নাথ ধাম।

গোলাঘাটা সম্মিলনী: বিবাহবিচ্ছেদ এবং সন্তানের ভবিষ্যৎকে ঘিরে থিম।

দক্ষিণদাঁড়ি ইয়ুথ: অ্যাসিড আক্রান্তদের জীবন নিয়ে থিম ‘দহন’।

বাগুইআটি অশ্বিনীনগর বন্ধুমহল: থিম ‘বাংলা ও বাঙালি, সমৃদ্ধির আদ্যোপান্ত’।

বাগুইআটি রেলপুকুর ইউনাইটেড ক্লাব: থিম ‘শব্দ’।

কেষ্টপুর প্রফুল্লকানন: থিম ‘বিন্যাস’। মানানসই প্রতিমা ও আলোকসজ্জা।

অর্জুনপুর আমরা সবাই: থিম ‘মুখোমুখি’। মণ্ডপসজ্জায় স্টিল, অ্যালুমিনিয়াম।

লেক টাউন অধিবাসীবৃন্দ: থিম ‘তবু মনে রেখো’।

পূর্ব কলিকাতা সর্বজনীন: থিম ‘পারাপার’।

বাগুইআটি স্পোর্টস কাউন্সিল: থিম একান্নবর্তী পাড়ার পুজো।

বেলেঘাটা ৩৩ পল্লি: অন্ন, বস্ত্র, বাসস্থানের প্রয়োজন তুলে ধরা হচ্ছে।

বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কল: ৫২তম বর্ষে থিম ‘শিরোনাম’।

পল্লি উন্নয়ন সমিতি (বেলেঘাটা): দিঘার জগন্নাথ ধাম।

বেলেঘাটা শুড়া স্পোর্টিং: থিম ‘ঋতুগর্ভা’।

দক্ষিণপাড়া যুব পরিষদ: থিম ‘বন্দেমাতরম’।

লেক টাউন শ্রীপল্লি অ্যাসোসিয়েশন: থিম ‘নবীকরণ’।

ক্ষুদিরাম কলোনি সর্বজনীন: ৭৬তম বর্ষে থিম ‘বিলুপ্তি’।

তারাপুকুর মিলন সঙ্ঘ: থিম ‘মহাকুম্ভ’।

পূর্বাচল উদয়ন সঙ্ঘ: থিম ‘চোখ থাকতেও কানা’।

৭১ পল্লি বৈশাখী সর্বজনীন: ‘গুপ্তধনের সন্ধানে’। সোনার কেল্লা সিনেমার ৫০ বছর পূর্তি।

দক্ষিণ বেদিয়াপাড়া দুর্গোৎসব কমিটি: থিম পাকিস্তানের বালোচিস্তানের মরুতীর্থ হিংলাজ।

জ’পুর জয়শ্রী: থিমে বাঙালি ও বাংলা ভাষার উপরে আক্রমণের প্রতিবাদ।

সাতগাছি লাহা কলোনি বিবেক সঙ্ঘ: পিতার জীবন সংগ্রামের গল্প। আটপৌরে বাঙালি রূপে প্রতিমা।

দমদম নবপল্লি স্পোর্টিং ক্লাব: বাংলা ও ওড়িশার সংস্কৃতির মেলবন্ধন।

দমদম পার্ক ভারতচক্র: ২৫তম বর্ষে আলো ও শব্দের যুগলবন্দি।

দমদম পার্ক তরুণ দল: ৪৮তম বর্ষে থিম ‘ছাপ’।

নাগেরবাজার অমরপল্লি সর্বজনীন: ৭৬তম বর্ষে বিড়লা তারামণ্ডল।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাব: নিউ জার্সির স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির।

তেলেঙ্গাবাগান: থিম ‘অচলায়তন’। মূলত কুসংস্কারের বিরুদ্ধে বার্তা।

কবিরাজবাগান: ৬০তম বর্ষে দিঘার জগন্নাথ মন্দির।

গৌরীবেড়িয়া সর্বজনীন: ৯২তম বর্ষে আকর্ষণ ইটের দুর্গা।

দত্তাবাদ বাগপাড়া স্পোর্টিং ক্লাব: ডাকঘরের আদলে মণ্ডপ। সাবেক প্রতিমা।

উল্টোডাঙা সংগ্রামী: নারী ও প্রকৃতির মধ্যে মেলবন্ধনে ‘সত্তা’।

উত্তর শহরতলি

সুভাষনগর সর্বজনীন দুর্গোৎসব: ৭৮তম বর্ষে বাঁশ, গামছা ও কুলো দিয়ে মণ্ডপ।

বেলঘরিয়া রানি পার্ক সর্বজনীন: থিম ‘বিপন্ন প্রকৃতি, তবুও প্রেমময় পৃথিবী’।

নবপল্লি এভারগ্রিন: রাজস্থানের রাজবাড়ি। মানানসই আলোকসজ্জা।

পূর্ব কোদালিয়া সঙ্ঘমিত্র ক্লাব: থিম ‘বাংলা আমার মাতৃভাষা’।

শক্তি সঙ্ঘ: হারিয়ে যাওয়া পুতুলের বিবর্তন। সাবেক প্রতিমা।

বিদ্রোহী স্পোর্টিং ক্লাব: তাইল্যান্ডের মন্দিরের আদলে মণ্ডপ।

শিবাজী সঙ্ঘ: সাবেক পুজোর পরিবেশ।

চিলড্রেন্স পার্ক বিবেকানন্দ সঙঘ: বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ।

কিশোর সঙ্ঘ: থিম ‘নারী’। মণ্ডপে নানা ইনস্টলেশন।

জাফরপুর সর্বপল্লি উন্নয়ন সমিতি: সাত লক্ষ দেশলাই কাঠি দিয়ে প্রতিমা।

তালপুকুর ভট্টাচার্যপাড়া সর্বজনীন: ৯৩ বছরের পুজো। ডাকের সাজের প্রতিমা।

রায়বাগান বিবেকানন্দ সঙ্ঘ: পুজোয় থিম ‘অগ্রগতি’।

ইছাপুর আনন্দমঠ বয়েজ় ক্লাব: থিম ‘সম্পর্ক’।

বরাহনগর লোল্যান্ড: বাংলার শিল্প, সংস্কৃতি ও জনজাতির জীবনযাত্রার মেলবন্ধনের মণ্ডপ।

ন’পাড়া দাদাভাই সঙ্ঘ: সম্পর্কের বন্ধন নিয়ে ভাবনা ‘টান’। সুতো, খড়, তার, বাঁশ দিয়ে তৈরি মণ্ডপ।

দক্ষিণেশ্বর ডোমেস্টিক এরিয়া সর্বজনীন: মায়েদের দৈনন্দিন জীবন-যুদ্ধ। থিম ‘মায়ের হেঁশেল’।

বরাহনগর মল্লিক কলোনি সর্বজনীন: থিম ‘প্রকৃতিতে প্রতিটি গাছই মাতৃ সমান’।

বেলঘরিয়া অমৃতনগর সর্বজনীন: থিম ‘অনাদরে রূপকথা’। পুরনো রাজবাড়ির আদলে মণ্ডপ।

বেলঘরিয়া মানসবাগ সর্বজনীন: থিম ‘তরঙ্গ’। বুদ্ধের ধ্যানের মাধ্যমে শান্তির বার্তা।

বেলঘরিয়া বিহাইভ স্পোর্টিং ক্লাব: নেপালের মন্দিরের আদলে মণ্ডপ। দুর্গার দশ হাতের আটটি হাত পদ্মের পাপড়ির আদলে।

আগরপাড়া মহাজাতিনগর সেন্ট্রাল পুজো কমিটি: মণ্ডপ আলোকিত সহস্র জোনাকির আলোয়।

আগরপাড়া ইয়ুথ রিক্রিয়েশন: থিম ‘রানিমহল’। রানিদের অন্দরমহল, জীবনযাত্রার ছবি।

সোদপুর পানশিলা ঠাকুরবাড়ি: থিম ‘শ্রীচরণেষু বাবা’। সংসারে বাবাদের আত্মত্যাগের ছবি।

পানিহাটির শক্তিপুর সবুজ শিখা: জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও বাংলার সংস্কৃতির মেলবন্ধনে ‘নতুন গ্রাম’।

পানিহাটি শহিদ কলোনি: কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী দর্শন মণ্ডপে।

সোদপুর নবোদয় সঙ্ঘ: থিম ‘দর্পণে সমর্পণ’। কয়েক হাজার রঙিন বোতলের তৈরি ঝাড়বাতি।

খড়দহ কল্যাণনগর সর্বজনীন: ভেলোরের লক্ষ্মীনারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ। চন্দননগরের আলোকসজ্জা।

সতীন সেন সর্বজনীন দুর্গোৎসব: লোহার কাঠামোর মণ্ডপ। থিমে সাবেক বাঙালিয়ানা।

বারাসত বলাকা অ্যাভিনিউ দুর্গাপুজো কমিটি: সাবেক পুজো।

ব্যারাকপুর মণ্ডলপাড়া ইয়ুথ ক্লাব: থিম ‘রাজমহলে রাজরানি’।

ব্যারাকপুর রয়্যাল পার্ক: ২৫তম বর্ষে রাজস্থানের শিসমহলের আদলে কাচের তৈরি মণ্ডপ।

ইছাপুর আনন্দমঠ হরিসভা সর্বজনীন: ৭৭তম বর্ষে থিম ‘প্রবাহিণী’।

উত্তর আনন্দপুরী সর্বজনীন: প্রগতি সঙ্ঘের ৮০ বছর পুজো। থিম ‘চেতনা’।

তালপুকুর বারোয়ারি: মণ্ডপসজ্জায় সাবেক পাখা, গামছা, কুলোর ব্যবহার।

ব্যারাকপুর যুব শক্তি: জাতীয় ইতিহাস সংগ্রহশালায় পৃথিবীর বিলুপ্ত প্রাণীদের জীবাশ্ম এবং মডেলের মাধ্যমে প্রাণীদের প্রদর্শন।

গোয়ালপাড়াঘাট সর্বজনীন: থিম ‘নারী শক্তির আরাধনা’। ১০০ বছরে সমাজের বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে থাকা নারীদের কুর্নিশ।

কাঁচরাপাড়া লিচুবাগান বিশ্বনাথ স্মৃতি সঙ্ঘ: থিম ‘নারীকথা’।

দক্ষিণ শহরতলি

মধ্য পূজালি ছোটবটতলা সর্বজনীন: থিম ‘এ বার আমরা মিশরে’। থাকছে তিনটি পিরামিড, মমি।

গৌরাঙ্গতলা অগ্রণী সঙ্ঘ: ৮৭তম বর্ষে থিম ‘বিশ্ব উষ্ণায়ন’।

জয়চণ্ডীপুর সর্বজনীন (চড়িয়াল চিলড্রেন্স পার্ক): থিম ‘নান্দনিক’। স্বর্ণালী বেশে প্রতিমা।

বজবজ কেন্দ্রীয় দুর্গোৎসব কমিটি: ৭৭তম বর্ষে জামশেদপুরের রামমন্দির।

বজবজ ডি এন ঘোষ রোড সর্বজনীন: থিম ‘রাজমহলে রাজরানি’।

বজবজ হালদারপাড়া সর্বজনীন: ৮১তম বছর। থিম ‘মুক্ত বিহঙ্গ’।

বাটানগর নিউল্যান্ড পূজা কমিটি: ৭৯তম বর্ষে ‘ওড়িশার ধবলগিরি’।

বাটানগর আমরা সবাই: থিম ‘স্বামীজির চোখে ভারতবর্ষ’।

ডোঙারিয়া পুজো কমিটি: পিরামিডের আদলে মণ্ডপ। প্রতিমা সাবেক।

মধ্য রায়পুর দক্ষিণপাড়া পুজো কমিটি: ঘটের আদলে মণ্ডপ। মাটির ঘট ও গামছা দিয়ে দেবী।

উদয়রামপুর রিক্রিয়েশন ক্লাব সর্বজনীন: বিভিন্ন জেলার সংস্কৃতির রূপ মণ্ডপসজ্জায়। প্রতিমার ডাকের সাজ।

আমতলা অগ্রণী সর্বজনীন: মণ্ডপসজ্জায় ভারতের সেনাবাহিনীর প্রতিমূর্তি।

বাঁশদ্রোণী একতা সঙ্ঘ: লোহা, টিন কাঠের মণ্ডপ। কাঠের মূর্তির আদলে মাটির দুর্গা।

গড়িয়া শ্রীরামপুর স্পোর্টিং ক্লাব: গৌতম বুদ্ধের মূর্তি দিয়ে মণ্ডপসজ্জা। প্রতিমা সাবেক।

গড়িয়া শ্রীরামপুর কল্যাণ সমিতি: ৫০তম বর্ষের থিম ‘পৃথিবীর সমস্যা যুদ্ধ, মুক্তি দেবেন বুদ্ধ’।

গড়িয়া নবগ্রাম সর্বজনীন: কৈলাস থেকে মায়ের আগমন। শোলা, বেত ও রং দিয়ে পরীর সমাবেশ।

গড়িয়া মিতালি সঙ্ঘ: দুর্গার নয় রূপ, ‘নবদুর্গা’। ঝিনুকের কাজ।

এলাচি রামচন্দ্রপুর মিলন সঙ্ঘ: থিম ‘শ্বাস’। গাছ বাঁচানোর বার্তা।

রামচন্দ্রপুর তরুণ সঙ্ঘ: থিম ‘বিবর্তন’। হারানো সময় এবং মানুষের পরিবর্তন।

এলাচি শক্তি সঙ্ঘ: থিম ‘মুক্তির সন্ধানে’। পিছুটানের বদলে মুক্তির বার্তা।

মানিকপুর পুষ্পদল: ভাবনা ‘আশ্চর্য প্রদীপ’। লক্ষ্য শিশুদের মনোরঞ্জন।

ব্যাসালিপাড়া হরিনাভি সর্বজনীন: প্রাসাদের আদলে মণ্ডপে রাজস্থানী শিল্প।

পুঁটিয়ারি ক্লাব: ৭৮তম বছরে সমাজের প্রতি মানুষের দায়বদ্ধতা। একচালার প্রতিমা।

পূর্ব সোনারপুর সর্বজনীন: থিম ‘চেতনা’। মোবাইলের কুপ্রভাব।

সোনারপুর শীতলা মৈত্রী সঙ্ঘ: ভাবনা ‘চিত্তশুদ্ধি’। শান্তির বার্তা।

সোনারপুর রিক্রিয়েশন ক্লাব: থিম ‘হংসবলাকা’। জীবনের পরিবর্তনশীল ধারা মণ্ডপে।

মহামায়াতলা (ইস্ট) মিলনী: পাখির মতো উড়ুক শিশুরা, মণ্ডপে বার্তা।

রাজপুর ১১ পল্লি উন্নয়ন সমিতি সর্বজনীন: থিম ‘জাগো নারী’।

রাজপুর এম এন রায় রোড নবারুণ সঙ্ঘ: থিম ‘হংসরাজের দেশ’।

হরিনাভি বালক সঙ্ঘ: সাবেক প্রতিমা ও পুজো।

নরেন্দ্রপুর গ্রিন পার্ক সর্বজনীন: চালচিত্রকে কেন্দ্র করে মণ্ডপ।

মানিকপুর সর্বজনীন দুর্গোৎসব: থিম ‘ওম’। জীবনের জটিলতা থেকে মুক্তির পথ।

কোদালিয়া দাসপাড়া মিতালি সঙ্ঘ: প্যারিসের অপেরা হাউস।

মালঞ্চ মাহীনগর সর্বজনীন দুর্গোৎসব: কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপ। সাবেক প্রতিমা।

নয়াবাদ সর্বজনীন দুর্গোৎসব: ৫০তম বছরে আলোর ঝর্নায় দেবীবন্দনা।

ফুলতলা বিধান স্মৃতি সঙ্ঘ: ভাবনা ‘সৃষ্টি ও সংহার’। পাটকাঠি, বীজের মণ্ডপ।

ফুলতলা দুর্গোৎসব পুজো কমিটি (৩ নম্বর গেট): তামিলনাড়ুর মন্দিরের আদলে মণ্ডপ।

সপ্তপল্লি সর্বজনীন দুর্গোৎসব: গাছ বাঁচানোর বার্তা।

শাসন বালক সঙ্ঘ: মনস্কামনা রক্ষায় দেবতার কাছে মানুষের আবেদন।

বারুইপুর প্রগতি সঙ্ঘ: দুর্গাপুজোকে ইউনেস্কোর স্বীকৃতির উদ্‌যাপন।

উত্তর উকিলপাড়া সর্বজনীন: মণ্ডপে বাংলার ১৩ পার্বণ।

বারুইপুর আদি সর্বজনীন দুর্গোৎসব: থিম ‘পরম্পরা’। পটচিত্রের সাজে মণ্ডপ।

হাওড়া

বেলুড় মঠ: শাস্ত্রমতে পুজো। অষ্টমীতে কুমারী পুজো।

শিবপুর ষষ্ঠীতলা বারোয়ারি: শতবর্ষে লোহার কাজে শিল্পচেতনা।

সাঁতরাগাছি দক্ষিণ রায়তলা দুর্গাপূজা সমিতি: কৈবর্ত্য বা ধীবরদের জীবনের ছবি।

রামরাজাতলা পল্লিমঙ্গল সমিতি: মাটির ব্যবহারে মণ্ডপসজ্জা।

রামকৃষ্ণ অ্যাথলেটিক ক্লাব: মণ্ডপসজ্জায় টিনের ব্যবহার।

সম্মিলিত নাগরিক মঞ্চ: হিন্দু ধর্মের দেবদেবীদের মূর্তি।

হাওড়া সরস্বতী ক্লাব: উত্তমকুমারকে শ্রদ্ধাজ্ঞাপন।

বালিটিকুরি নেতাজি বালক সঙ্ঘ: স্বপ্নের আলো-আঁধারি।

বন্ধনী ব্যায়াম সমিতি: বাংলার নবজাগরণে মনীষীদের ভূমিকা।

পাগলা ফৌজ: বাংলার পটচিত্র।

ব্যাঁটরা নবীন সঙ্ঘ: মণ্ডপসজ্জায় মানুষের জীবনে দেবীর আশীর্বাদ।

কামারডাঙা শীতলাতলা বারোয়ারি: মানুষ ঘরের মধ্যে মোবাইল, টেলিভিশনে বন্দি।

হাজারহাত কালীতলা সাধারণ দুর্গোৎসব: প্রথম সূর্যের আলোয় মায়াময় সকাল।

সাঁতরাগাছি কল্পতরু স্পোর্টিং ক্লাব: সংহার থেকে সৃষ্টির নানা পর্যায়।

জাতীয় সেবাদল: থিম ‘স্বপ্নের দেশ’।

চিত্তরঞ্জন স্মৃতি মন্দির: আলোর মাধ্যমে দেবীর শক্তিরূপ।

হালদারপাড়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন: পানীয় জল অপচয় রোধের বার্তা।

সালকিয়া আলাপনী: ভাবনা ‘মাটির টানে’। পিছিয়ে থাকা জনজাতির আয়োজিত পুজোর ছবি মণ্ডপে।

সালকিয়া ছাত্র ব্যায়াম সমিতি: ভাবনা ‘নির্মাণ’। মূর্তি তৈরিতে শিল্পীর ভাবনা ও বাস্তবায়নের ছবি।

বালি চৈতলপাড়া বুড়িমা আটচালা: ৪০০ বছরের বেশি পুরনো সাবেক পুজো। জোড়া নৌকায় বিসর্জন।

বালি দেশবন্ধু ক্লাব: গ্রিসের প্রাচীন দুর্গনগরী।

জি টি রোড সঙ্ঘশ্রী ক্লাব: থিম ‘নিরাকার’। মণ্ডপে শিবের ১২টি রূপ।

বালি ডিংসাইপাড়া সর্বজনীন: থিম ‘সাবেকিয়ানা বাবুয়ানা’। পুরনো বাঙালি সংস্কৃতির ছবি মণ্ডপে।

বিনয় বাদল দীনেশ স্পোর্টিং ক্লাব: নদিয়ার প্রাচীন রাজবাড়ির দুর্গামণ্ডপ।

পাঠকপাড়া সর্বজনীন: ৮২ তম বর্ষে থিম ‘ঐকতান’।

বেলুড় পঞ্চাননতলা সর্বজনীন: থিম ‘বাংলার ফুটবল’। ফুটবল দিয়ে মণ্ডপসজ্জা।

নিশ্চিন্দা শান্তিনগর সেবা সমিতি: ৭৫তম বর্ষের থিম ‘পদার্পণ’। রড, জাল, আলপনায় সজ্জিত মণ্ডপ।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Durga Puja 2025 Durga Puja Hopping

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy