E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

‘সবার জন্য শিক্ষা’, আহ্বান সংগঠনের

সংগঠনের ৪০তম প্রতিষ্ঠা দিবসে মঙ্গলবার শহরের নানা প্রান্তে হয়েছে মোটরবাইক মিছিল। পরে বিকেলে আচার্য জগদীশচন্দ্র বসু রোডে বুদ্ধদেব ভট্টাচার্য সাংস্কৃতিক কেন্দ্রে (বিবিসিসি) হয়েছে সভা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৭:৪৫
বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির অনুষ্ঠানে বক্তা, শিক্ষিকা মোনালিসা মাইতি।

বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতির অনুষ্ঠানে বক্তা, শিক্ষিকা মোনালিসা মাইতি। — নিজস্ব চিত্র।

রাজ্যে প্রতি দিন যখন খাদ্যাভাস-সহ নানা কিছু নিয়ে বিতর্ক চলছে, সেই আবহের মধ্যেই সবার জন্য শিক্ষা এবং বিজ্ঞান-সম্মত যুক্তিবাদী সমাজ গঠনের ডাক দিয়ে সরব হল বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি। সংগঠনের ৪০তম প্রতিষ্ঠা দিবসে মঙ্গলবার শহরের নানা প্রান্তে হয়েছে মোটরবাইক মিছিল। পরে বিকেলে আচার্য জগদীশচন্দ্র বসু রোডে বুদ্ধদেব ভট্টাচার্য সাংস্কৃতিক কেন্দ্রে (বিবিসিসি) হয়েছে সভা। সেখানে বক্তারা শিক্ষার বর্তমান পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। আর জি কর-কাণ্ডের প্রতিবাদের অন্যতম মুখ, হাওড়ার এক স্কুলের প্রধান শিক্ষিকা মোনালিসা মাইতি বলেছেন, “শিক্ষার বিষয়টি তুলে দিতে রাষ্ট্রীয় ষড়যন্ত্র চলছে। স্কুলগুলিকে পণ্য বিক্রির দোকান হিসাবে ব্যবহার করা হচ্ছে। কোনও সরকারকে দোষ দিচ্ছি না, অধঃপতনের কথা বলছি। কোনও অভিভাবক এসে এখন জিজ্ঞাসা করেন না, ছেলে-মেয়ে কেমন পড়ছে? তাঁরা জানতে চান, ওঁর মেয়ের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, আমার মেয়ের ক্ষেত্রে কেন তা আসেনি।” আলোচনাসভায় বক্তৃতা করেছেন শুভপ্রসাদ নন্দী মজুমদার, অশোকনাথ বসু প্রমুখ।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
demand

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy