E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ভর্তি পোর্টাল খুলবে: ব্রাত্য

ব্রাত্য বলেন, “মামলা তো এসএসসি নিয়েও হয়েছিল। মামলা হতেই পারে। আমরা তা নিয়ে চিন্তিত নই। ছাত্রছাত্রীদের আবার বলছি, চিন্তা বা উদ্বেগের কোনও কারণ নেই। ভর্তির পোর্টাল খুব দ্রুতই খুলবে।”

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ০৮:৩০
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। —ফাইল চিত্র।

কলেজে ভর্তির বিজ্ঞপ্তি খুব দ্রুত বেরোবে বলে বুধবার দাবি করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ডি এল খান রোডে সাহিত্য অকাদেমির পুস্তক বিপণি ও প্রেক্ষাগৃহের উদ্বোধনে এসে তিনি বলেন, “আগেও বলেছি, এখনও বলছি শিক্ষা দফতর থেকে ভর্তি পোর্টালের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই বেরোবে। হয়তো আজ-কালের মধ্যে প্রকাশিত হবে। আশা করছি, মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে এই সপ্তাহেই জানিয়ে দিতে পারব কবে আমাদের ভর্তির পোর্টাল খুলছে।” ওবিসি মামলার জটে এখনও আটকে ভর্তি বিজ্ঞপ্তি। ব্রাত্য বলেন, “মামলা তো এসএসসি নিয়েও হয়েছিল। মামলা হতেই পারে। আমরা তা নিয়ে চিন্তিত নই। ছাত্রছাত্রীদের আবার বলছি, চিন্তা বা উদ্বেগের কোনও কারণ নেই। ভর্তির পোর্টাল খুব দ্রুতই খুলবে।” সর্বভারতীয় জয়েন্টের ফল বেরোলেও রাজ‍্যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি। এতে পড়ুয়াদের অন‍্য রাজ‍্যে যাওয়ার শঙ্কা অমূলক, মত ব্রাত্যের। তিনি বলেন, “গত বারও নানা আশঙ্কা উঠেছিল। আমি নিশ্চিত, এ বারও রাজ‍্যে জয়েন্টের সিট খালি পড়ে থাকবে না।”

অন্য দিকে, কোর্টে রিভিউ পিটিশন-সহ নানা দাবিতে আজ, বৃহস্পতিবার যোগ‍্য শিক্ষক ও শিক্ষিকা অধিকার মঞ্চের চাকরিহারারা বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছেন। ব্রাত্য বলেন, “বেশির ভাগ শিক্ষকই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। পরীক্ষা যথাসময়ে হবে। একটি অংশ কী করছে, বলতে পারব না।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Bratya Basu WB Education Minister TMC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy