Advertisement
E-Paper

সব অভিযোগ উড়িয়ে নিজেকে নির্দোষ দাবি শামির

পুলিশ সেই রেকর্ডের অডিও ক্লিপ সংগ্রহ করছে বলে লালবাজার সূত্রের খবর। এ দিনের সাক্ষাৎকারে সেই অডিও ক্লিপ নিয়েও মুখ খোলেন শামি। দাবি করেছেন, অডিওটির সত্যটা নিয়েও।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মার্চ ২০১৮ ২০:৪৬
অস্বীকার: স্ত্রীর আনা অভিযোগ উড়িয়ে দিচ্ছেন শামি। —ফাইল চিত্র।

অস্বীকার: স্ত্রীর আনা অভিযোগ উড়িয়ে দিচ্ছেন শামি। —ফাইল চিত্র।

পুলিশের কাছে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তাতে ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামির বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। একই সঙ্গে শামির একাধিক নারীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথাও জানিয়েছিলেন হাসিন। এ বার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুললেন শামি। সব অভিযোগ প্রমাণ করার চ্যালেঞ্জও ছুঁড়ে দিলেন ভারতীয় দলের এই পেসার। শনিবার এবিপি নিউজকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করলেন শামি।

শুক্রবার হাসিন সংবাদমাধ্যমের সামনে তাঁর সঙ্গে শামির যে কথোপকথনের একটি রেকর্ড শুনিয়েছিলেন। পুলিশ সেই রেকর্ডের অডিও ক্লিপ সংগ্রহ করছে বলে লালবাজার সূত্রের খবর। এ দিনের সাক্ষাৎকারে সেই অডিও ক্লিপ নিয়েও মুখ খোলেন শামি। দাবি করেছেন, অডিওটির সত্যটা নিয়েও। তাঁর দাবি, ‘‘ল্যাবরেটরিতে অডিও ক্লিপটি পরীক্ষা করা হোক। তাতেই সত্যি প্রমাণিত হবে।’’

এ দিনের সাক্ষাৎকারে শামি দাবি করেন, এ সব কথা হাসিন বলছেন না। এটা অন্য কেউ বলছেন। সেটা আমি প্রমাণ করবই। একই সঙ্গে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে চান বলেও সাক্ষাৎকারে মন্তব্য করেছেন ভারতীয় দলের এই গুরুত্বপূর্ণ ক্রিকেটার।

আরও পড়ুন: জিজ্ঞাসাবাদ করতে শামিকে ডাকা হতে পারে লালবাজারে

Cricket Mohammed Shami Extramarital affairs Hasin Jahan Controversy হাসিন জাহান মহম্মদ শামি

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy