E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

‘রেহাই নেই কারও’ মনোজদের বার্তা মহুয়ার, পাল্টা তাপস

সংশোধনের নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে দীর্ঘ দিন ধরেই সরব তৃণমূল। সর্বভারতীয় স্তরে তা নিয়ে যে বিক্ষোভ-অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তার মধ্যে এ রাজ্যের দুই আধিকারিককে ‘চিহ্নিত’ করেছেন মহুয়া।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ ০৯:২৫
মহুয়া মৈত্র।

মহুয়া মৈত্র। — ফাইল চিত্র।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের মতো এ বার এ রাজ্যেও ‘নিশানা’ নির্দিষ্ট করল তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল ও বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তের নাম করে সমাজমাধ্যমে এই বার্তা দিয়েছেন মমতা-তৃণমূলের সাংসদ মহুয়া মৈত্র। দুই শীর্ষ কর্তার নাম করে তিনি লিখেছেন, ‘রেহাই পাবেন না’! জবাবে মহুয়াকে পাল্টা আক্রমণ করেছে বিজেপি।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে সর্বভারতীয় রাজনীতির সুরেই রাজ্যকে বাঁধতে চাইছে কালীঘাট। সংশোধনের নামে ভোটার তালিকায় কারচুপির অভিযোগে দীর্ঘ দিন ধরেই সরব তৃণমূল। সর্বভারতীয় স্তরে তা নিয়ে যে বিক্ষোভ-অশান্তির পরিবেশ তৈরি হয়েছে, তার মধ্যে এ রাজ্যের দুই আধিকারিককে ‘চিহ্নিত’ করেছেন মহুয়া। এক্স হ্যান্ডেলে শনিবার মহুয়া লিখেছেন, ‘বাংলায় এসআইআর-এর দুই মূল স্থপতি সব রকমের অনিয়ম করেছেন। সুব্রতকাকু ( বিশেষ পর্যবেক্ষক), মনোজকাকু (সিইও), এর পরে দেশ আপনাদের দিকে আসছে’।

প্রসঙ্গত, এ রাজ্যে এসআইআর-এ অনিয়ম নিয়ে বামেরাও পথে নেমেছে। সম্প্রতি সিপিএমের মহিলা সংগঠন কলকাতায় সিইও-র দফতর ঘেরাও করে বিক্ষোভে এসআইআর -এর সময়ের সিইও মনোজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে। এই অবস্থায় এ দিন দিল্লি-সহ দেশের বিভিন্ন শহরে শুরু প্রতিবাদ আন্দোলনের সঙ্গে কলকাতাকে জুড়ে দেওয়ার বার্তা দিয়েছেন মহুয়া।

রাজ্যের মন্ত্রী তাপস রায় অবশ্য পাল্টা বলেন, ‘‘মহুয়ার এক বার সংসদের সদস্য-পদ খারিজ হয়ে গিয়েছিল। কী অভিযোগ ছিল, সবাই জানে। ভারত বলেই শুধু সাংসদ-পদ খারিজ হয়েছিল, অন্য কোথাও হলে আইনি ব্যবস্থা হতো। এ বারও যা বলছেন, তাতে সাংসদ-পদ হয়তো খারিজ হবে না, কিন্তু ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা হওয়া উচিত।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Mahua Moitra BJP Tapas Roy

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy