E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পুলিশের তল্লাশি অভিযানে মিলল আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ৬

পুলিশের অনুমান, বড় কোনও অপরাধ সংঘটিত করার জন্য এত অস্ত্র মজুত করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার একটি বিশেষ দল সোমবার দুপুর থেকে ওই সব বাড়িতে অভিযান চালায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ০৮:৪১
উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র।

উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। —প্রতীকী চিত্র।

দক্ষিণ শহরতলির বিষ্ণুপুর থানার সামালি মোল্লাপাড়া এলাকা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অফিসারেরা। পুলিশ সূত্রের খবর, মোল্লাপাড়ার বিভিন্ন বাড়িতে তল্লাশি চালিয়ে চারটি দোনলা বন্দুক, দু’টি ৭ এমএম পিস্তল, একটি ওয়ান শটার, তিনটি কাটারি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে মিলেছে ২৬টি কার্তুজ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ছ’জনকে। তাদের মধ্যে দু’জন মহিলা। ধৃতদের নাম সইফুল মোল্লা, নাজিব মোল্লা, সামাদ মোল্লা, হাবিব মোল্লা, সবিজান বিবি ও সবিতা বিবি।

পুলিশের অনুমান, বড় কোনও অপরাধ সংঘটিত করার জন্য এত অস্ত্র মজুত করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার একটি বিশেষ দল সোমবার দুপুর থেকে ওই সব বাড়িতে অভিযান চালায়। ওই পুলিশ জেলার সুপার রাহুল শ্রীবাস্তব বলেন, ‘‘ধৃত দুই মহিলা অস্ত্র লুকিয়ে রাখার কাজ করত। অভিযুক্তেরা একে অপরের আত্মীয়। তাদের জেরা করে আরও অস্ত্র রয়েছে কিনা, সেই খোঁজ করা হচ্ছে। পাশাপাশি, কী ধরনের অপরাধ ঘটানোর জন্য ওই অস্ত্র মজুত করা হয়েছিল, তা-ও জানার চেষ্টা চলছে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Fire Arms police investigation

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy