Advertisement
E-Paper

ফসল না-ওঠা পর্যন্ত দু’টাকা কিলো চাল

সিঙ্গুরের টাটা কারখানার জমিতে যত দিন পর্যন্ত না ফসল উঠবে তত দিন খাদ্য দফতর সিঙ্গুরের জমিহারাদের ২ টাকা প্রতি কিলো দরে চাল দিয়ে যাবে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই কথা ঘোষণা করলেন, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ০৩:০৬

সিঙ্গুরের টাটা কারখানার জমিতে যত দিন পর্যন্ত না ফসল উঠবে তত দিন খাদ্য দফতর সিঙ্গুরের জমিহারাদের ২ টাকা প্রতি কিলো দরে চাল দিয়ে যাবে। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই কথা ঘোষণা করলেন, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি জানান, এখন সিঙ্গুরের ৩৭৪৬টি পরিবারকে খাদ্য দফতর ২ টাকা প্রতি কিলো দরে চাল দিয়ে থাকে। প্রসঙ্গত, সিঙ্গুরে টাটাদের কারখানা জমি চাষিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে বর্তমান মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আন্দোলন শুরু হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের ২ টাকা কিলো দরে চাল দেওয়ার প্রকল্প হাতে নেয় খাদ্য দফতর। এ দিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে সিঙ্গুরের টাটা কারখানার জমি চাষিদের মধ্যে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

Tata Nano factory land Food Department

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy