Advertisement
E-Paper

এ বার দল থেকে ভিক্টরকে বহিষ্কার করল কংগ্রেস! সাসপেন্ড করে শো কজ় নোটিস পাঠানো হয়েছিল আগেই

মাসখানেক আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রামজ়কে সাসপেন্ড করে কংগ্রেস। একই সঙ্গে শো কজ় নোটিসও জারি করা হয়েছিল। শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপের অভিযোগ তাঁর বিরুদ্ধে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৬ ২২:১১
Former MLA Ali Imran Ramz expelled from Congress

আলি ইমরান রামজ়। — ফাইল চিত্র।

সাসপেন্ড (নিলম্বিত) হয়েছিলেন আগেই। এ বার প্রাক্তন বিধায়ক আলি ইমরান রামজ়কে (ভিক্টর) দল থেকে বহিষ্কার করল কংগ্রেস। দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপের অভিযোগে বিদ্ধ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সাধারণ সম্পাদক।

মাসখানেক আগে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রামজ়কে সাসপেন্ড করে কংগ্রেস। একই সঙ্গে শো কজ় নোটিসও জারি করা হয়েছিল। সেই চিঠিতে বলা হয়েছিল, দলের সংবিধান, শৃঙ্খলা এবং সাংগঠনিক নীতির পরিপন্থী বলে অভিযোগ ওঠা একাধিক কর্মকাণ্ডের বিষয়ে দলীয় নেতৃত্ব অবগত হয়েছে। সেই অভিযোগগুলির পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রামজ়কে সাধারণ সম্পাদকের পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে অবিলম্বে নিলম্বিত করা হচ্ছে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছিল, চিঠি পাওয়ার তিন দিনের মধ্যে কারণ দর্শাতে হবে তাঁকে।

নির্দেশমতো শো কজ় নোটিসের জবাবও দিয়েছিলেন রামজ়। সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করার পাশাপাশি জবাবি চিঠিতে ভিক্টর প্রশ্ন তুলেছিলেন, শো কজ়ের সঙ্গেই সাসপেন্ড কী ভাবে করা হয়? অভিযুক্তের জবাব পাওয়ার পরেই পরবর্তী পদক্ষেপ করার নিয়ম। শাস্তি প্রত্যাহারের আর্জির পাশাপাশি তাঁর বিরুদ্ধে রাজনৈতিক অভিযোগের নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছিলেন তিনি।

এ বারে ২১ জুলাইয়ে কলকাতার শহিদ মিনারে সভা করেছিল কংগ্রেস। সেই সভায় রামজ়কে দেখা গিয়েছিল। অনেকে মনে করেছিলেন, হয়তো কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দূরত্ব ঘুচেছে রামজ়ের। তবে সোমবার দেখা গেল সেই প্রাক্তন বিধায়ককে দল থেকে বহিষ্কার করল কংগ্রেস।

Congress Expelled

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy