রাজ্যে সরকার পরিবর্তনের পরে পেনশন ও চিকিৎসা ভাতা বাড়ানোর দাবিতে ফের সরব হল প্রাক্তন বিধায়কদের সংগঠন। বিধানসভার নৌসর আলি কক্ষে শুক্রবার প্রাক্তন বিধায়কদের কল্যাণ সমিতির বৈঠকে আলোচনা হয়েছে, অন্য বহু রাজ্যেই প্রাক্তন বিধায়কেরা মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা মাসিক অবসরকালীন ভাতা পান। অথচ এই রাজ্যে পেনশন ও চিকিৎসা ভাতা মিলিয়ে তিন ধাপে সর্বোচ্চ ১৮ হাজার টাকা পাওয়া যায়। বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে এই রাজ্যেও প্রাক্তন বিধায়কদের অবসরকালীন ভাতা বাড়িয়ে ৪০ থেকে ৫০ হাজার টাকা করার দাবি তুলেছে ওই সংগঠন। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও প্রাক্তন বিধায়কদের সমস্যা বিবেচনা করার জন্য বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর কাছে আর্জি জানিয়েছেন।