Advertisement
E-Paper

ফের পিছল গৌতম কুণ্ডুর জামিনের শুনানি

স্বামীর জামিন হয়ে যাওয়ার আশায় সুপ্রিম কোর্টের এজলাসে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শুভ্রা কুণ্ডু। শেষ পর্যন্ত অপেক্ষাই সার হল। ফের পিছিয়ে গেল গৌতম কুণ্ডুর জামিনের শুনানি। সুপ্রিম কোর্টে আগামী সোমবার ওই মামলার শুনানি হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ১৪:৫৫

স্বামীর জামিন হয়ে যাওয়ার আশায় সুপ্রিম কোর্টের এজলাসে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন শুভ্রা কুণ্ডু। শেষ পর্যন্ত অপেক্ষাই সার হল। ফের পিছিয়ে গেল গৌতম কুণ্ডুর জামিনের শুনানি। সুপ্রিম কোর্টে আগামী সোমবার ওই মামলার শুনানি হবে।

রোজ ভ্যালির কর্ণধারের বিরুদ্ধে ইডি আর্থিক নয়ছয় প্রতিরোধ আইনের যে ধারায় মামলা করেছে, সেই ধারা প্রযোজ্যই নয় বলে শীর্ষ আদালতে জামিনের আবেদন করেছেন তাঁর আইনজীবী। এ বিষয়ে ইডি-র ব্যাখ্যা চায় সুপ্রিম কোর্ট। এর আগে ১৯ সেপ্টেম্বরের শুনানির সময় ইডি আরও সময় চেয়েছিল। বৃহস্পতিবার বিচারপতি পিনাকিচন্দ্র ঘোষ ও আর কে অগ্রবালের বেঞ্চে শুনানির শুরুতে দেখা যায়, ইডি যে জবাব জমা দিয়েছে, তা বিচারপতিদের ফাইলে নেই। ইডি-র তরফে অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি আশ্বাস দেন, সোমবারের মধ্যে জবাব ফাইলে চলে আসবে। ওই দিনই শুনানি হবে বলে ঠিক হয়। হতাশ হয়ে আদালত থেকে বেরিয়ে যান ‘মনের মানুষ’-র মতো বেশ কিছু বাংলা ছবির অভিনেত্রী শুভ্রা।

চলতি বছরের ২৫ মার্চ ইডি-র হাতে গ্রেফতারের পর থেকেই গৌতম কুণ্ডু জেলে বন্দি। নিম্ন আদালত ও কলকাতা হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন গৌতম।

gautam kundu rose valley gautam kundu bail plea gautam kundu bail bail plea heraing defer

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy