Advertisement
E-Paper

লিলুয়ায় হাইড্রেন থেকে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার, কী ভাবে মৃত্যু? শোরগোল এলাকায়

পুলিশ জানিয়েছে, মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। কী ভাবে তাঁর মৃত্যু হল, কী ভাবে হাইড্রেনে দেহ এল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৬ ১৪:৪৩
Howrah Death Case

—প্রতিনিধিত্বমূলক ছবি।

হাওড়ার লিলুয়া এলাকায় একটি হাইড্রেন থেকে যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এখনও মৃতের পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে খবর, রবিবার সকালে লিলুয়ার মাতোয়ালা চৌরাস্তা এলাকায় হাইড্রেনের মধ্যে একটি দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খানিক পরে ঘটনাস্থলে পৌঁছোয় বেলুড় থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় তারা।

পুলিশ জানিয়েছে, মৃতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। কী ভাবে তাঁর মৃত্যু হল, কী ভাবে হাইড্রেনে দেহ এল, তা খতিয়ে দেখা হচ্ছে। সে জন্য এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে তারা।

body Death Case

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy