Advertisement
E-Paper

ব্যাটারি চুরি, গ্রেফতার

রাতে টহ‌ল দেওয়ার সময় ফোনের টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে এক যুবককে বমাল গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে শ্রীরামপুরের পিয়ারাপুর মোড়ের কাছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ০২:৫৭

রাতে টহ‌ল দেওয়ার সময় ফোনের টাওয়ারের ব্যাটারি চুরির অভিযোগে এক যুবককে বমাল গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে শ্রীরামপুরের পিয়ারাপুর মোড়ের কাছে। তবে তৃণমূলের কয়েকজন নেতা ধৃতকে ছেড়ে দেওয়ার আর্জিতে পুলিশের কাছে অনুরোধ করেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ অবশ্য নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ধৃত শানু ঝাকে শুক্রবার আদালতে তোলা হলে ১৪ দিন জেল হাজত হয়।

পুলিশ সূত্রের খবর, বছর তেইশের শানুর বাড়ি চাঁপদান‌িতে। অভিযোগ, শুক্রবার রাতে পিয়ারাপুর মোড়ের কাছে একটি মোবাইলের টাওয়ারের ঘর থেকে সাতটি উচ্চ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি একটি ভ্যানে চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন। টহলরত পুলিশকর্মীরা হাতেনাতে তাঁকে ধরে ফেলেন। পুলিশ জানায়, এর পরেই তাঁকে ছাড়ানোর জন্য আসরে নামেন চাঁপদানির তৃণমূল নেতা বিক্রম গুপ্ত। যিনি ফাঁড়ি ভাঙচুরের ঘটনায় অভিযুক্ত। পুলিশের দাবি, তবে তিনি নিজে নন, শ্রীরামপুরের এক দলীয় দাপুটে কাউন্সিলরের মাধ্যমে পুলিশের উপর চাপ সৃষ্টি করেন ধৃতকে ছেড়ে দেওয়ার জন্য। জেলা পুলিশের এক কর্তা বলেন, ‘‘এই ভাবে হাতেনাতে ধরা পড়ার পরেও যদি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়েছিল। ওই দাবি মানা হয়নি।’’ এই ঘটনার সঙ্গে তাঁর কোনও যোগ নেই বলে দাবি করেছেন বিক্রমবাবু।

arrested battery

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy