Advertisement
E-Paper

উত্তরপাড়ার পুরপ্রধানকে তলব করল সিবিআইয়

একটি পুরনো মামলার তদন্তে তলব করায় শুক্রবার সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে হাজিরা দিয়ে এলেন উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান তৃণমূলের দিলীপ যাদব।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৬ ০১:২৭

একটি পুরনো মামলার তদন্তে তলব করায় শুক্রবার সিবিআইয়ের নিজাম প্যালেসের দফতরে হাজিরা দিয়ে এলেন উত্তরপাড়া পুরসভার চেয়ারম্যান তৃণমূলের দিলীপ যাদব। সিবিআই সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসার সঙ্গে যুক্ত ডানকুনির একটি সংস্থাকে পুরসভার ট্রেড লাইসেন্স দেওয়া সংক্রান্ত মামলায় নোটিস ধরানো হয়েছিল দিলীপবাবুকে। কোন পরিপ্রেক্ষিতে কেন ওই সংস্থাকে লাইসেন্স দেওয়া হয়, সেই সংক্রান্ত তথ্য জানতেই তাঁকে ডেকে পাঠানো হয়। তবে, দিলীপবাবু সেই সময়ে পুরসভার চেয়ারম্যান ছিলেন না। পুরসভা সূত্রে জানা গিয়েছে, নিয়ম অনুযায়ী কোনও ব্যবসা-কেন্দ্র যে পুর এলাকায় রয়েছে, সেই পুরসভাই ওই ব্যসা-কেন্দ্রের শংসাপত্র দেওয়ার অধিকারী। তাই ওই ক্ষেত্রে ঠিক কী হয়েছিল, তা জানতেই সিবিআই খোঁজখবর নিচ্ছে। দিলীপবাবু বলেন, ‘‘আমি দায়িত্ব নেওয়ার অনেক আগের বিষয়। যেহেতু একটি বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই ডেকেছিল, তাই আমি গিয়ে কথা বলি।’’

তবে, দিলীপবাবুকে সিবিআই তলবে তৃণমূলের অন্দরে জল্পনা তুঙ্গে উঠেছে। দলের জেলা স্তরের এক নেতা অবশ্য বলেন, ‘‘এই ঘটনার পিছনে কেউ রহস্য খুঁজলে বিফল হবেন। চেয়ারম্যানের দায়িত্বে যিনি থাকেন তাঁকেই এ সব ক্ষেত্রে ডাকা হয়। সিবিআই মনে করলে সেই নির্দিষ্ট সময় যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁদেরও ডাকতে পারে।’’

CBI call uttarpara

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy