Advertisement
E-Paper

তামাঙ্গ-হত্যায় তদন্ত দাবি

মদন তামাঙ্গ হত্যা মামলার বিচারবিভাগীয় তদন্ত দাবি করল অখিল ভারতীয় গোর্খা লিগ। বৃহস্পতিবার দার্জিলিঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ওই আর্জি জানান লিগের এক প্রতিনিধি দল।

শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০৩:৩৯

মদন তামাঙ্গ হত্যা মামলার বিচারবিভাগীয় তদন্ত দাবি করল অখিল ভারতীয় গোর্খা লিগ। বৃহস্পতিবার দার্জিলিঙে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে ওই আর্জি জানান লিগের এক প্রতিনিধি দল। যে মামলায় সিবিআই চার্জশিট দিয়েছে, তা নিয়ে ফের তদন্তের দাবি কেন? গোর্খা লিগের মুখপাত্র প্রতাপ খাতি বলেন, ‘‘আগের তদন্তে নিকল তামাঙ্গের অন্তর্ধান থেকে শুরু করে অনেক রহস্যের কিনারা হয়নি। সে জন্য বিচারবিভাগীয় তদন্ত হওয়া দরকার। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন।’’ মোর্চার কালিম্পঙের বিধায়ক হরকাবাহাদুর ছেত্রী জানান, এই তদন্তের দাবি কেন উঠছে তা তাঁরা বুঝতে পারছেন না। তবে বিচারবিভাগের উপরে তাঁদের আস্থা রয়েছে। এ দিন জিএনএলএফ প্রতিনিধিরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।

Judicial probe Madan Tamang Madan Tamang murder case CBI Darjeeling

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy