E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

‘ডিজিটাল গ্রেফতারি’র নামে লোপাট তিন কোটিরও বেশি, ধৃত ৩

পুলিশ সূত্রের খবর, গত ১৮ জানুয়ারি ওই প্রবীণ নাগরিক অভিযোগে জানিয়েছিলেন, মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অফিসার বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করে বলে, তাঁর আধার কার্ড ব্যবহার করে একটি সিম কার্ড তোলা হয়েছে, যেটির সাহায্যে অপরাধমূলক কাজ করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৬ ০৭:৫৫

— প্রতীকী চিত্র।

‘ডিজিটাল গ্রেফতারি’র ভয় দেখিয়ে এক প্রবীণ নাগরিকের কাছ থেকে শেয়ার, মিউচুয়াল ফান্ড ও নগদ মিলিয়ে হাতিয়ে নেওয়া হয়েছিল তিন কোটিরও বেশি টাকা। গত জানুয়ারি মাসে নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওই প্রবীণ। পরে সেই ঘটনার তদন্তভার নেয় বিধাননগর সাইবার ক্রাইম থানা। সাত মাসের মাথায়, শুক্রবার সেই ঘটনায় জড়িত অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হল। ধৃতদের নাম বিকু কুমার, দুরন্ত পাত্র এবং মহম্মদ জায়েদ। তারা কলকাতা ও হাওড়ার বাসিন্দা।

পুলিশ সূত্রের খবর, গত ১৮ জানুয়ারি ওই প্রবীণ নাগরিক অভিযোগে জানিয়েছিলেন, মুম্বই ক্রাইম ব্রাঞ্চের অফিসার বলে পরিচয় দিয়ে এক ব্যক্তি তাঁকে ফোন করে বলে, তাঁর আধার কার্ড ব্যবহার করে একটি সিম কার্ড তোলা হয়েছে, যেটির সাহায্যে অপরাধমূলক কাজ করা হয়েছে। এর বিরুদ্ধে ২৪ জন অভিযোগ জানিয়েছেন। তখন অভিযোগকারী জানান, মুম্বইয়ে তাঁর কোনও সিম কার্ডই নেই। তাতেও দমেনি প্রতারকেরা। ওই প্রবীণকে বলা হয়, সিবিআইয়ের সঙ্গে সমন্বয় করে পুরো ঘটনার তদন্ত হচ্ছে। সেই সূত্রে তাঁকে ভুয়ো ডিজিটাল অ্যারেস্ট অর্ডার ও তাঁর তহবিল ফ্রিজ় করার নির্দেশ পাঠানো হয়।

অভিযোগকারী পুলিশকে জানিয়েছেন, তাঁকে এর পর থেকে বাড়িতে নজরবন্দি করে রাখা হয়েছিল। প্রতারকদের অনুমতি ছাড়া বাইরে যাওয়া যেত না। গ্রেফতারি এড়াতে প্রতারকদের নির্দেশ মেনে ওই ব্যক্তি শেয়ার, মিউচুয়াল ফান্ড এবং নগদ মিলিয়ে মোট ৩ কোটি ২৬ লক্ষ ৮৪ হাজার টাকা দিয়ে দেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Digital Frauds Financial Fraud

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy