E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ট্রেনে ছাত্রীকে যৌন হেনস্থা প্রতিবেশী আরপিএফ জওয়ানের, গ্রেফতার

রেল পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে ঘটনাটি ঘটেছে লোকাল ট্রেনে, ব্যারাকপুর থেকে দমদম স্টেশনের মধ্যে। ওই নাবালিকা দশম শ্রেণির ছাত্রী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৬ ০৮:৪৬

—প্রতীকী চিত্র।

চলন্ত ট্রেনে এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল রেল রক্ষী বাহিনীর (আরপিএফ) এক জওয়ানের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করেছেন রেল পুলিশের (জিআরপি) তদন্তকারীরা। অভিযুক্ত ওই ছাত্রীর প্রতিবেশী বলে জানা গিয়েছে। ছাত্রীর মা রেলকর্মী।

রেল পুলিশ সূত্রের খবর, সোমবার রাতে ঘটনাটি ঘটেছে লোকাল ট্রেনে, ব্যারাকপুর থেকে দমদম স্টেশনের মধ্যে। ওই নাবালিকা দশম শ্রেণির ছাত্রী। উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চলের একটি জায়গায় সে টিউশন পড়তে যায়। টিউশন শেষ হতে রাত হয়ে যায় বলে প্রতিদিন বাড়ির সদস্যদের সঙ্গে সে ফিরত। কিন্তু ঘটনার দিন ওই ছাত্রীর মা অসুস্থ থাকায় তাকে নিয়ে আসতে বলা হয়েছিল প্রতিবেশী এবং পারিবারিক বন্ধু ওই জওয়ানকে। অভিযোগ, ট্রেনের প্রতিবন্ধী কামরায় ওই ছাত্রীকে নিয়ে উঠেছিল অভিযুক্ত। সেখানেই মেয়েটিকে যৌন হেনস্থা করা হয়।

সূত্রের খবর, মঙ্গলবার রাতে ওই ছাত্রীর মা দমদমে রেল পুলিশের কাছে অভিযোগ জানান। যার ভিত্তিতে রেল পুলিশ পকসো আইনে মামলা রুজু করে অভিযুক্তের বিরুদ্ধে। রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযুক্ত সব অভিযোগ অস্বীকার করেছে বলে পুলিশ সূত্রের খবর।

এক তদন্তকারী জানান, ঘটনার রাতেই ওই ছাত্রী সব কথা তার পরিবারের সদস্যদের জানিয়েছিল। কিন্তু অভিযুক্ত তাঁদের প্রতিবেশী এবং পূর্ব পরিচিত হওয়ায় সিদ্ধান্ত নিতে কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন তাঁরা। ছাত্রীর গোপন জবানবন্দি নেওয়ার জন্য আদালতে আবেদন করা হয়েছে বলে রেল পুলিশ সূত্রের খবর।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
RPF

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy