Advertisement
E-Paper

রেললাইনের পাশ থেকে দেহ উদ্ধার

রেললাইনের ধার থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। মঙ্গলবার সকালে দক্ষিণ দমদম এলাকায়। মৃতের নাম সুবীর মিস্ত্রি (৪১)। প্রাথমিক তদন্তের পরে রেলপুলিশ জানায়, এটি আত্মহত্যা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০১৬ ০৭:১৪

রেললাইনের ধার থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ। মঙ্গলবার সকালে দক্ষিণ দমদম এলাকায়। মৃতের নাম সুবীর মিস্ত্রি (৪১)। প্রাথমিক তদন্তের পরে রেলপুলিশ জানায়, এটি আত্মহত্যা।

মৃতের স্ত্রী ঝুমাদেবী জানান, সুবীরবাবু পুরসভার অস্থায়ী কর্মী হিসেবে দক্ষিণ দমদম পুরসভায় রাস্তা ঝাঁট দেওয়ার কাজ করতেন। কাজ করলে তবে টাকা পেতেন। ৩০ মে থেকে ১০ জুন পর্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন তিনি। ঝুমাদেবীর দাবি, ওই ক’দিন না যাওয়ায় তাঁকে কাজে আসতে বারণ করে দেওয়া হয়। এর জেরে সুবীরবাবু মানসিক ভাবে ভেঙে পড়েন।

পুলিশ জানায়, বিষয়টি নিয়ে তিনি সোমবার পুরসভার চেয়ারম্যান পারিষদ (জঞ্জাল ও নিকাশি) দেবাশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বলে দাবি ঝুমাদেবীর। ঝুমাদেবীর অভিযোগ, দেবাশিসবাবু তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেন। দেবাশিসবাবু এ দিন জানান, সুবীরবাবু ও ঝুমাদেবী সোমবার রাস্তায় তাঁর সঙ্গে দেখা করলে তিনি মঙ্গলবার পুরসভায় আসতে বলেন।

ঝুমাদেবী জানান, রান্নার কাজ সেরে তিনি সোমবার রাতে ফিরে দেখেন, সুবীরবাবু নেই। মঙ্গলবার সুবীরবাবুর দেহ মেলে। তাঁর টাকার ব্যাগ থেকে ফোন নম্বর পেয়ে দমদম জিআরপি ঝুমাদেবীর সঙ্গে যোগাযোগ করে।

rail line Body found

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy