Advertisement
E-Paper

বোমাতঙ্ক

বিমানে বোমা আছে বলে ফোন এসেছিল এয়ার ইন্ডিয়ার কর্মীর মোবাইলে। বৃহস্পতিবার রাত পৌনে দু’টোয় ওই মহিলা কর্মী তখন বাড়িতে ঘুমোচ্ছিলেন। মোবাইলে এক পুরুষকন্ঠ বলে, ‘‘ইন্ডিয়ান এয়ারলাইন্সে বোমা আছে।’’

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০০:১৩

বিমানে বোমা আছে বলে ফোন এসেছিল এয়ার ইন্ডিয়ার কর্মীর মোবাইলে। বৃহস্পতিবার রাত পৌনে দু’টোয় ওই মহিলা কর্মী তখন বাড়িতে ঘুমোচ্ছিলেন। মোবাইলে এক পুরুষকন্ঠ বলে, ‘‘ইন্ডিয়ান এয়ারলাইন্সে বোমা আছে।’’ কে বলছেন? উত্তর আসে, ‘‘ওসামা বিন লাদেন।’’ ফোন কেটে যায়। ওই কর্মী খবর দেন বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার নিরাপত্তারক্ষীদের। এ ধরনের হুমকি এলে ‘বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি’ তৎপর হয়ে ওঠে। বৈঠক করে বোঝার চেষ্টা হয় হুমকির গুরুত্ব। চলে আসেন পদস্থ অফিসারেরা। এয়ার ইন্ডিয়ার অফিস, টার্মিনাল বিল্ডিং তল্লাশিও শুরু হয়। যদিও কিছুই মেলেনি। ওই নম্বরে ফোন করেন বিমানবন্দরের নিরাপত্তা অফিসারেরা। ওই ব্যক্তি তাঁদের জানান, তিনি নাকি ওই মহিলা কর্মীর বন্ধু। নিছক মজা করতেই ওই ফোন করেন।

Bomb plane Osama Bin Laden Bomb threat mobile

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy