E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

দখলদার সরানো শুরু, কোর্টে রিপোর্ট

জেলাশাসকের বদলে জেলা আইনি আধিকারিক হলফনামা পেশ করায় ক্ষোভও প্রকাশ করেছিল কোর্ট।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৬ ০৯:১৬

—প্রতীকী চিত্র।

ভিআইপি রোডে উল্টোডাঙা থেকে কৈখালি পর্যন্ত দখলদার সরাতে শুরু করেছে উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে সশরীরে হাজির হয়ে এই রিপোর্ট পেশ করেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক। প্রাথমিক ভাবে জেলা প্রশাসনের পদক্ষেপে সন্তুষ্ট ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। ১৮ অগস্ট পরবর্তী শুনানিতে ফের রিপোর্ট দিতে হবে জেলা প্রশাসনকে।

প্রসঙ্গত, এই মামলায় তিন বার‌ নির্দেশ দেওয়া হলেও প্রশাসন নড়ে বসেনি বলে অভিযোগ। জেলাশাসকের বদলে জেলা আইনি আধিকারিক হলফনামা পেশ করায় ক্ষোভও প্রকাশ করেছিল কোর্ট। এ দিন রাজ্যের এজি সুরজিৎনাথ মিত্র জানান, মামলায় যুক্ত সব পক্ষের সঙ্গে জেলাশাসক বৈঠক করেছেন। কত জন দখলদার সরানো হয়েছে, কতগুলি অবৈধ নির্মাণ ভাঙা হয়েছে এবং কত জনকে নোটিস দেওয়া হয়েছে, সেই তথ্যও রিপোর্টে আছে।

মামলাকারীর দাবি, ওই রিপোর্টে সম্পূর্ণ সত্য উঠে আসেনি। যা শুনে আদালতের প্রশ্ন, মামলাকারী কি এক দিনেই পুরো সমাধান আশা করেন? কোর্টের পর্যবেক্ষণ, জেলা প্রশাসন কাজ শেষ করুক। তার পরে মামলাকারী দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। এ দিন এক ব্যক্তি মামলায় যুক্ত হতে চান। তাঁর দাবি, দখলদার সরানোর জায়গায় মন্দির আছে। কোর্ট জানিয়েছে, তিনি মামলায় যুক্ত হলে তাঁর বক্তব্য শোনা হবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
VIP Road Calcutta High Court

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy