Advertisement
E-Paper

শুরু হল পর্যটন মেলা

আয়োজক সংস্থার কর্ণধার সঞ্জীব আগরওয়াল জানান, সারা দেশের ৪৫০টি স্টল রয়েছে। এর মধ্যে ২৫টি প্রতিবেশী রাজ্য ও ১৪টি দেশের স্টল রয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৯ ০১:০২
এক ফ্রেমে: পর্যটন মেলায় একটি স্টলের সামনে। শুক্রবার, নেতাজি ইন্ডোরে। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

এক ফ্রেমে: পর্যটন মেলায় একটি স্টলের সামনে। শুক্রবার, নেতাজি ইন্ডোরে। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

পর্যটকেদের নতুন জায়গার খোঁজ দিতে নেতাজি ইন্ডোরে শুরু হয়েছে পর্যটন মেলা— ‘টিটিএফ’। ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত মেলাটি শুক্রবার থেকে শুরু হয়ে চলবে আগামী কাল রবিবার পর্যন্ত।

আয়োজক সংস্থার কর্ণধার সঞ্জীব আগরওয়াল জানান, সারা দেশের ৪৫০টি স্টল রয়েছে। এর মধ্যে ২৫টি প্রতিবেশী রাজ্য ও ১৪টি দেশের স্টল রয়েছে। এ বারই প্রথম বাহরিন, সংযুক্ত আরব আমিরশাহী, দক্ষিণ আফ্রিকা এই মেলায় অংশ নিয়েছে। এ দিন সূচনা অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের পর্যটন দফতরের মুখ্যসচিব অত্রি ভট্টাচার্য এমন মেলা আয়োজনের প্রশংসা করেন। রাজ্য সরকার এখন গ্রামীণ পর্যটন ও হোম স্টে-র উপরে জোর দিচ্ছে। সেই বিষয়টিকে আরও প্রচারের আলোয় এনে একটি সার্বিক রূপরেখা তৈরির জন্য এ দিন অনুষ্ঠান-মঞ্চ থেকেই অত্রিবাবুর কাছে আবেদন জানান ‘ট্র্যাভেল অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’-এর সভাপতি বাচ্চু চৌধুরী। আজ, শনিবার দুপুরে রাজস্থান পর্যটন দফতর তাদের ট্যাবলো-সহ একটি পদযাত্রারও আয়োজন করেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকায়।

Travel and Tourism Tourist Fair Netaji Indoor Stadium

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy