E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

পোস্তায় ব্যবসায়ীকে অপহরণে গ্রেফতার ২

পুলিশ সূত্রের খবর, ওই ব্যবসায়ীর নাম দিলীপ জৈন। তাঁর আদি বাড়ি রাজস্থানে হলেও তিনি সপরিবার পোস্তা এলাকায় থাকেন। শনিবার ২০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে দিলীপের স্ত্রীকে ফোন করেন অভিযুক্তেরা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ০৮:০৯

— প্রতীকী চিত্র।

ব্যবসায়ীকে আটকে রেখে ২০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে বাড়িতে ফোন এসেছিল। তদন্তে নেমে অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করল পোস্তা থানার পুলিশ। পাশাপাশি, অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে, পোস্তা থানার হরিরাম গোয়েঙ্কা স্ট্রিটের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাজেশ দুরাজি ও রোহন আগরওয়াল।

পুলিশ সূত্রের খবর, ওই ব্যবসায়ীর নাম দিলীপ জৈন। তাঁর আদি বাড়ি রাজস্থানে হলেও তিনি সপরিবার পোস্তা এলাকায় থাকেন। শনিবার ২০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে দিলীপের স্ত্রীকে ফোন করেন অভিযুক্তেরা। মুক্তিপণের টাকা পৌঁছে না দিলে ব্যবসায়ীকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকিও দেওয়া হয়। সেই ফোন পেয়ে দিলীপের পরিবার পোস্তা থানায় যোগাযোগ করে।

এর পরেই পোস্তা থানার তরফে ব্যবসায়ীর খোঁজে তাঁর মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হয়। সেই সূত্র ধরেই গভীর রাতে পোস্তার হরিরাম গোয়েঙ্কা স্ট্রিটের একটি দোকান থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় দুই অভিযুক্তকে।

পুলিশ সূত্রের খবর, জেরায় ধৃতেরা জানিয়েছেন, ওই ব্যবসায়ীর মধ্যস্থতায় এক ব্যক্তিকে ২০ লক্ষ টাকা দিয়েছিলেন তাঁরা। কমিশন বাবদ টাকাও নিয়েছিলেন দিলীপ। কিন্তু দীর্ঘদিন ধরে সেই ব্যক্তি টাকা শোধ করছিলেন না। টাকা শোধ দেওয়ার কথা দিলীপকে বলতে বলা হলেও তিনি গা করেননি বলে অভিযোগ। তাই তাঁকেই আটকে রেখে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবি করা হয় বলে দাবি অভিযুক্তদের। পোস্তা থানার পুলিশ ঘটনার তদন্ত করে দেখছে। এই ঘটনায় আরও কেউ যুক্ত আছে কিনা, তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Kidnapping police investigation Posta

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy