E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বামের বই বিপণিতে ‘হামলা’, বিক্ষোভ

ঢাকুরিয়ায় বুধবার সন্ধ্যায় সিপিআইয়ের আঞ্চলিক পরিষদের উদ্যোগে করা বইয়ের স্টল হামলা চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৬ ০৮:৪৭
বইয়ের স্টলে হামলার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ বামেদের।

বইয়ের স্টলে হামলার প্রতিবাদে থানার সামনে বিক্ষোভ বামেদের। — নিজস্ব চিত্র।

দুর্গাপুজোর সময়ে বামপন্থী দলগুলির বইয়ের স্টল খোলা ঘিরে এ বার বিতর্ক বেধেছে আগে থেকেই। পুজো শুরু হতে না হতেই এ বার বইয়ের স্টলে হামলার অভিযোগ উঠতে শুরু করল কলকাতায়। একই সঙ্গে, পুলিশি ‘বাধা’র অভিযোগও তুলেছে বামেরা।

ঢাকুরিয়ায় বুধবার সন্ধ্যায় সিপিআইয়ের আঞ্চলিক পরিষদের উদ্যোগে করা বইয়ের স্টল হামলা চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সেই সঙ্গেই সিপিআই (এম-এল) লিবারেশনের অভিযোগ, দলের ঢাকুরিয়া লোকাল কমিটির সম্পাদক বাবুন চট্টোপাধ্যায়, প্রবীণ নেতা অমলেন্দু ভূষণ চৌধুরীদের শারীরিক নিগ্রহ করেছে ‘বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরা’। আহতদের বাঘাযতীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার প্রতিবাদে সিপিএম, সিপিআই এবং লিবারেশনের কর্মী-সমর্থকেরা লেক থানার সামনে জমায়েত করে বিক্ষোভ দেখিয়েছেন। বামেদের অভিযোগ, স্বয়ং মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এ বার পুজোয় বামেদের বইয়ের স্টল করতে না-দেওয়ার ফরমান দেওয়ার জেরেই হামলার ঘটনা ঘটছে।

লিবারেশনের আরও অভিযোগ, বইয়ের স্টল করার জন্য বরানগর থানার নির্দেশ মতো, পূর্ত দফতর, পুরসভা, ট্রাফিক পুলিশে লিখিত আবেদন করা হয়েছিল। অভিযোগ, কোনও কারণ না দেখিয়েই এ দিন থানা থেকে জানানো হয়েছে, ডানলপে লিবারেশনকে স্টল করার অনুমতি দেওয়া হবে না। লিবারেশনের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির ক্ষোভ, ‘রাজনৈতিক উদ্দেশ্যে’ বইয়ের স্টল করতে বাধা দেওয়া হয়েছে। তবে বিকল্প জায়গায় স্টল করা হবে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Dhakuria CPIM

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy