Advertisement
E-Paper

কোর কমিটিতে গিয়েও অস্বস্তিতে মানস

তৃণমূলে যোগ দেওয়ার পরে আজ, সোমবার প্রথম নিজের নির্বাচনী এলাকা সবংয়ে যাচ্ছেন বিধায়ক মানস ভুঁইয়া। ভোটে জেতার পরে এটাই তাঁর প্রথম সবং সফর।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫৭

তৃণমূলে যোগ দেওয়ার পরে আজ, সোমবার প্রথম নিজের নির্বাচনী এলাকা সবংয়ে যাচ্ছেন বিধায়ক মানস ভুঁইয়া। ভোটে জেতার পরে এটাই তাঁর প্রথম সবং সফর। তার আগের দিন কংগ্রেস ছেড়ে আসা মানসবাবু ও মহম্মদ সোহরাবকে তৃণমূলের কোর কমিটির সদস্য করে নেওয়া হল বলে শাসক শিবির সূত্রে খবর। তৃণমূল ভবনে রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সীর সঙ্গে বৈঠক করেন মানসবাবু। পশ্চিম মেদিনীপুর জেলা ও সবংয়ে যাতে মানসবাবুকে নিয়ে স্থানীয় তৃণমূলে সমস্যা না হয়, তা দেখার চেষ্টা করছেন দলের রাজ্য নেতৃত্ব। সবংয়ে পঞ্চায়েত সমিতির সাধারণ সভায় বিধায়ক মানসবাবুর যোগ দেওয়া নিয়ে শাসক দলের কর্মীরা খুব উৎসাহী নন। কংগ্রেস ছেড়ে আসা কর্মী-সমর্থকেরাই বিধায়ককে স্বাগত জানাতে বাইক মিছিলের আয়োজন করছেন। যদিও তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “মানস ভুঁইয়ার জন্য কোনও বাইক মিছিল করা হবে বলে আমি জানি না!” মানসবাবুদের মতো দলত্যাগীদের ফের ভোটে লড়ার দাবিতে এ দিনই সবংয়ে মিছিল করেছে সিপিএম। মানসবাবু অবশ্য বলছেন, ‘‘পাঁচ মাস এলাকার বাইরে থাকলেও সবংবাসীর জন্য কাজ করে গিয়েছি। আর আমার কারও শংসাপত্র প্রয়োজন নেই!’

Manas Bhunia Distress Sabang

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy