E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

স্ব-নথিভুক্তির ধাপে ধাপে হয়রানি অনেকেরই

সমস্যা শুরুতেই। ‘লগ-ইন’ করার সময়ে ওটিপি পেতে সমস্যা হচ্ছে। কখনও তা আসছে বহুক্ষণ বাদে। কখনও তা আসছেই না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৬ ০৭:২২
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বেশ কয়েক দিন শুরু হয়ে গিয়েছে জনগণনার স্ব-নথিভুক্তিকরণের (সেলফ এনুমারেশন) কাজ। কিন্তু বহু মানুষ মোবাইল বা ল্যাপটপে সেই কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন। যদিও প্রশাসনিক সূত্রের বক্তব্য, ইতিমধ্যেই বহু মানুষ নাম নথিভুক্ত করেছেন এই ভাবেই। এলাকাভিত্তিক ভাবে কিছু সমস্যা হলেও, তা মিটে যাবে।

সমস্যা শুরুতেই। ‘লগ-ইন’ করার সময়ে ওটিপি পেতে সমস্যা হচ্ছে। কখনও তা আসছে বহুক্ষণ বাদে। কখনও তা আসছেই না। ফলে নতুন করে কাজ শুরু করতে হচ্ছে। আরেকটি সমস্যা শুরু হচ্ছে এই পর্বের পরে— বাড়ির ঠিকানা এবং ‘লোকেশন’ দেওয়ার ক্ষেত্রে। জেলা নির্বাচনের অংশে (ড্রপডাউন মেনুতে) সংশ্লিষ্ট তালিকা পাওয়া যাচ্ছে না। তাতে বাড়ির ঠিকানা লেখার অংশটি (যা দিলে তবেই জিপিএস প্রযুক্তি নির্দিষ্ট জায়গা চিহ্নিত করবে) নিষ্ক্রিয় হয়ে থাকছে। সেই পেজটি একাধিকবার ‘রিফ্রেশ’ করলে কখনও সেই তালিকা দেখা যাচ্ছে। কখনও বা প্রথম পেজটিই ফিরে আসছে এবং তখন বার্তা আসছে, পাঁচ বার এই চেষ্টা ব্যর্থ হলে অ্যাকাউন্ট ‘লক’ করে দেওয়া হবে।

প্রশ্ন হল, কিসের অ্যাকাউন্ট আর কোন যুক্তিতেই বা তা লক করা হবে, যখন অনলাইন ব্যবস্থাই এত নড়বড়ে। সেই দায় তো সাধারণ মানুষের নয়। আবার বহু মানুষ অনলাইন পদ্ধতিতে সড়গড় নন। সে ক্ষেত্রে স্ব-নথিভুক্তিকরণ না হলে কী হবে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে তাঁদের মধ্যে।

অবশ্য প্রশাসনিক সূত্র জানাচ্ছে, স্ব-নথিভুক্তকরণের পদ্ধতিটি একটি বিকল্প। কেউ তা করতে না পারলে চিন্তার কারণ নেই। কারণ, এনুমারেটরেরা প্রতিটি বাড়িতে গিয়েই জনগণনার কাজ করবেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Census

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy