Advertisement
E-Paper

মেধা-তালিকা নিয়ে ফের মামলা

বিধিতে বলা হয়েছে, ওয়েটিং লিস্ট-সহ প্যানেল তৈরি করতে হবে ১:১.৪ অনুপাতে। মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, সেই অনুপাতের অনেক বেশি প্রার্থীর নাম রয়েছে মেধা-তালিকায়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ০৫:১২
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

বিস্তর আইনি লড়াইয়ের পরে মেধা-তালিকা প্রকাশ করা হয়েছিল। প্রকাশিত তালিকা নিয়ে আবার শুরু হয়ে গেল মামলা-মকদ্দমা। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নিয়মবিধি মেনে উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগের মেধা-তালিকা প্রকাশ করা হয়নি বলে অভিযোগ তুলে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কিছু চাকরিপ্রার্থী। ফলে কাউন্সেলিং তো বটেই, শিক্ষক নিয়োগও অনিশ্চিত হয়ে পড়ল।

বিচারপতি শেখর ববি শরাফের নির্দেশে এসএসসি-কর্তৃপক্ষ সোমবার ওই মেধা-তালিকা প্রকাশ করেন। মেধা-তালিকা প্রকাশ না-করে ৬ জুলাই কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি করেছিল এসএসসি। সেই বিজ্ঞপ্তি খারিজ করার আবেদন জানিয়ে মামলা করেছিলেন কয়েক জন প্রার্থী। বিচারপতি শরাফ ১২ জুলাই নির্দেশ দেন, আগে মেধা-তালিকা প্রকাশ করতে হবে। তার পরে কাউন্সেলিং। এ দিন যাঁরা মামলা করেছেন, তাঁদের আবেদন, নতুন মেধা-তালিকা প্রকাশের নির্দেশ দিক আদালত।

ওই চাকরিপ্রার্থীদের আইনজীবী আশিসকুমার চৌধুরী জানান, ২০১৬ সালে এসএসসি-র সংশোধিত বিধিতে বলা হয়েছে, লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, ‘পার্সোনালিটি টেস্ট’ এবং বিএডের নম্বরের ভিত্তিতে মেধা-তালিকা প্রকাশ করতে হবে। কাউন্সেলিং হবে তার পরে। কিন্তু সোমবার বিধি মেনে তালিকা প্রকাশ করা হয়নি। তালিকা প্রকাশ করা হয়েছে প্রাপ্ত নম্বর ছাড়াই। বিধিতে বলা হয়েছে, ওয়েটিং লিস্ট-সহ প্যানেল তৈরি করতে হবে ১:১.৪ অনুপাতে। মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, সেই অনুপাতের অনেক বেশি প্রার্থীর নাম রয়েছে মেধা-তালিকায়। আইনজীবী আশিসবাবু জানান, চলতি সপ্তাহে বিচারপতি শরাফের এজলাসেই নতুন মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

School service commission Merit List Court Education

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy