Advertisement
E-Paper

বাংলায় পরীক্ষা নয়

প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে লিখিত জবাবে জানিয়েছেন, হিন্দি ও ইংরেজিতে পরীক্ষা নেওয়ার বর্তমান ব্যবস্থা ভাল ভাবেই চলছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০১৮ ০৩:৩৭

প্রতিরক্ষা মন্ত্রকের নানা পরীক্ষায় ইংরেজি ও হিন্দি, এই দুই ভাষায় উত্তরের ব্যবস্থাই চালু থাকবে বলে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বাংলার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন, প্রতিরক্ষার পরীক্ষায় বাংলা ও অন্যান্য স্বীকৃত ভাষায় প্রশ্নপত্র চালুর কোনও পরিকল্পনা সরকারের আছে কি না? প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে লিখিত জবাবে জানিয়েছেন, হিন্দি ও ইংরেজিতে পরীক্ষা নেওয়ার বর্তমান ব্যবস্থা ভাল ভাবেই চলছে। ঋতব্রতের বক্তব্য, ‘‘হিন্দি ও তার নানা কথ্য রূপ ব্যবহার করেন দেশের ৪১.০৩% মানুষ। প্রায় ৬০% মানুষই হিন্দিতে কথা বলেন না। তা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার বাংলা বা অন্য কোনও স্বীকৃত ভাষায় পরীক্ষা নিতে রাজি নয়!’’

Defence Examination Question Paper Bengali Language

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy