Advertisement
E-Paper

ডায়েরিয়ায় ফের মৃত্যু, উদ্বেগ গোয়ালপোখরে

ফের আরও এক শিশুর মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়াল গোয়ালপোখরের ধরমপুরে. বৃহস্পতিবার সকালে গোয়ালপোখরের লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই শিশুর মৃত্যু হয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০১৬ ০২:৩৬

ফের আরও এক শিশুর মৃত্যুর ঘটনায় আতঙ্ক ছড়াল গোয়ালপোখরের ধরমপুরে. বৃহস্পতিবার সকালে গোয়ালপোখরের লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ওই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল ও এলাকা সূত্রে খবর, মৃতের নাম অনিতা মালো(৫). তার বাড়ি ধরমপুরের মালো পাড়া এলাকাতে।

মৃতের পরিবারের লোকেরা জানিয়েছেন, বুধবার রাত প্রায় ১০টা নাগাদ হঠাৎই প্রথমে জ্বর ও পরে তার ডায়েরিয়া শুরু হয়। তাকে লোধন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে বৃহস্পতিবার ভোরে চিকিত্সকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। যদিও মৃতের পরিবারের লোকেরা চিকিত্সায় গাফিলতি হয়েছিল বলে জানান. তবে এ দিন দুপুরে ঘটনার খবর পেয়েই ওই গ্রামে যান ডেপুটি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস মণ্ডল সহ জেলা স্বাস্থ্য দফতরের একটি প্রতিনিধি দল। সমস্ত এলাকা ঘুরে বাড়ি বাড়ি খোঁজ নেন তারা। বিকেলে গোয়ালপোখরের লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যান ইসলামপুর মহকুমা হাসপাতালের চিকিত্সক অমিতাভ কুণ্ডুও।

উত্তর দিনাজপুরের জেলা শাসক আয়েশা রানি বলেন, ‘‘আরও এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। গত কালই শিশুটি লোধন প্রাথনিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হয়েছিল. তবে ওই শিশুর শ্বাসকষ্ট হচ্ছিল ভোরে। তার ফলে মারা যেতে পারে। তবে শরীরে জলের মাত্রা কমে যাওয়ারও সম্ভবনা রয়েছে। জেলা স্বাস্থ্য আধিকারিককে বলা হয়েছে তদন্ত করে সমস্ত তথ্য দেওয়ার জন্য।’’ প্রত্যেকের পরীক্ষার পাশাপাশি গ্রামের জল পরীক্ষাও করা হয়েছে. সেই পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই পুরো বিষয়টি স্পষ্ট হবে. ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে এক চিকিত্সককেও সেখানে পাঠানো হয়েছে।

গোয়ালপোখরের লোধন ব্লক স্বাস্থ্য আধিকারিক খুরশিদ জাহান জানান, এলাকাতে স্বাস্থ্যকর্মী থেকে চিকিত্সকেরা রয়েছেন। প্রতিটি বিষয় খতিয়ে দেখছেন তাঁরা। তবে ওই শিশুর মৃত্যু প্রসঙ্গে বলেন, ‘‘রাতে অসুস্থতা নিয়ে ওই শিশু ভর্তি হয়েছিল. তবে এ দিন ভোরে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপরই মারা যায়। পুরো বিষয়টি দেখা হচ্ছে. এলাকাতে স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ওষুধ, ওআরএস পৌছে দেওয়া হয়েছে।’’

খাদ্য বিষক্রিয়ার কারণে গত রবিবার মৃত্যু হয়েছে এক শিশু সহ তিন জনের। অসুস্থ হয়েছিল আরও কম পক্ষে ১৮ জন। এরপরই এলাকা জুড়েই ব্যাপক আতঙ্ক ছড়ায়। তাদের অনেককেই গোয়ালপোখরের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। অনেককেই আশঙ্কাজনক অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালেও ভর্তি করানো হয়েছিল। ব্লক প্রশাসন সূত্রে খবর, উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে গত চার দিনে এখনও পর্যন্ত অসুস্থের সংখ্যা ৫০ জন ছাড়িয়েছে। বৃহস্পতিবারও লোধন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আরও ৫ জন ভর্তি হয়েছে। তাদের তিন জন মালো পাড়ার হলেও বাকি দু’জন পাশের ভাটিয়া পাড়ার বাসিন্দা। এমনকি সেই দুটি শিশুই একই পরিবারের বলে জানতে পারা গিয়েছে। এলাকার বাসিন্দাদের দাবি, এই ভাবে চলতে থাকলে এলাকার মানুষের মধ্যে আরও আতঙ্কের পরিবেশ তৈরি হবে।

diarrhea

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy