E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ক্ষতিপূরণের তালিকায় দুর্নীতির নালিশে বিতর্ক

গত সেপ্টেম্বরে গঙ্গার বাঁধ ভেঙে মানিকচকের ভূতনি এবং কালিয়াচক ৩ ব্লকের একাংশ প্লাবিত হয়।

জয়ন্ত সেন

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৬ ০৮:১৩
প্রতিনিধিত্বমূলক ছবি।

প্রতিনিধিত্বমূলক ছবি।

বন্যা, গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত না হয়েও সরকারি তালিকায় নাম! কালিয়াচক ৩ ব্লকের ৫টি পঞ্চায়েতের এমন তালিকাভুক্তদের নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর প্রকাশের হুঁশিয়ারি দিয়ে দুর্নীতির অভিযোগে সরব হলেন বৈষ্ণবনগরের প্রাক্তন বিধায়ক, বিজেপির রাজ্য কমিটির সদস্য স্বাধীন সরকার। এ নিয়ে সমাজ মাধ্যমে তাঁর ‘চোর ধরো, জেল ভরো’ মন্তব্যে শুরু হয়েছে নতুন বিতর্ক। এই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

গত সেপ্টেম্বরে গঙ্গার বাঁধ ভেঙে মানিকচকের ভূতনি এবং কালিয়াচক ৩ ব্লকের একাংশ প্লাবিত হয়। বন্যা ও ভাঙনে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ২,২৫৫ জনকে ১ লক্ষ ৮০ হাজার টাকা এবং আংশিক ক্ষতিগ্রস্ত ২২,৩৪০ জনকে ৯০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। ৮ অক্টোবর মথুরাপুরে সরকারি সভা থেকে টাকা বিলির সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু ক্ষতিপূরণের তালিকা ঘিরে শুরু থেকেই স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করলেন স্বাধীন। সমাজমাধ্যমে তাঁর দাবি, বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্ত না হয়েও কালিয়াচক ৩ ব্লকের বীরনগর ১ ও ২, লক্ষ্মীপুর, কৃষ্ণপুর এবং পার দেওনাপুর-শোভাপুরের একাধিক নাম ক্ষতিপূরণের তালিকায় রয়েছে। এ দিন স্বাধীন বলেন, “মুখ্যমন্ত্রীর কাছে দাবি, তদন্ত করে দোষীদের জেলে পাঠানো হোক।” মালদহ দক্ষিণের বিজেপি সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, “উনি রাজ্য কমিটির সদস্য। আমার মন্তব্য করা সাজে না।” প্রশাসন অবশ্য জানাচ্ছে, তালিকা যাচাই চলছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Malda

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy