Advertisement
E-Paper

জীবাশ্ম উদ্ধার

আপাতত বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের গবেষণাগারে সংরক্ষণ করা হয়েছে। উদ্ভিদ জীবাশ্মটি গাছের গুঁড়ির আকৃতির হলেও সেটি পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুন ২০১৮ ০২:৩৫
উদ্বিদ-জীবাশ্ম: অনুমান, এটি সাড়ে ছ’কোটি বছরের পুরনো।

উদ্বিদ-জীবাশ্ম: অনুমান, এটি সাড়ে ছ’কোটি বছরের পুরনো।

শিক্ষামূলক ভ্রমণে গিয়ে উদ্ভিদ জীবাশ্ম উদ্ধার করলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ও পড়ুয়াদের একাংশ। বুধবার বিশ্ববিদ্যালয়ের তরফে বন দফতরের অনুমতি নিয়ে বীরভূমের গনপুর জঙ্গল থেকে প্রায় দেড় মিটার লম্বা ও আড়াই মিটার পরিধিযুক্ত ওই উদ্ভিদ জীবাশ্মটি সংগ্রহ করে আনা হয়েছে। সেটিকে আপাতত বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের গবেষণাগারে সংরক্ষণ করা হয়েছে। উদ্ভিদ জীবাশ্মটি গাছের গুঁড়ির আকৃতির হলেও সেটি পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষিকা রুমকি সরকারের কথায়, ‘‘গনপুরের গভীর জঙ্গলে ওই উদ্ভিদ জীবাশ্মটির বেশিরভাগ অংশ কোনওভাবে মাটির উপরে উঠে এসেছিল। জীবাশ্মটির সামান্য অংশই ছিল মাটির নীচে। বন দফতরের অনুমতি নিয়ে সেটিকে বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে। অনুমান করা হচ্ছে, জীবাশ্মটি সাড়ে ছয় থেকে ১০ কোটি বছরের পুরনো। সেটি কোন গাছের জীবাশ্ম তা জানা যায়নি।’’

Fossils

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy