E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

খুলে যাচ্ছে জঙ্গল

গরুমারা বন্যপ্রাণী বিভাগের অতিরিক্ত বন্যপ্রাণী আধিকারিক রাজীব দে বলেন, ‘‘জঙ্গলে ঢোকার জন্য এখনই পর্যটকদের টিকিট কাটতে হবে না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০১:৪৭
গরুমারা জাতীয় উদ্যান। — ফাইল চিত্র।

গরুমারা জাতীয় উদ্যান। — ফাইল চিত্র।

বর্ষায় তিন মাস জঙ্গল বন্ধ থাকার পরে আজ বুধবার থেকে ফের খুলে যাচ্ছে জঙ্গল। যদিও এখনও জঙ্গলে ঢুকতে কোনও টিকিট কাটার প্রয়োজন নেই বলে বন দফতরের দাবি। রাজ্যে পরিবর্তনের পরে নতুন সরকার ফের জঙ্গলে ঢোকার প্রবেশপত্র চালুর কথা জানিয়েছে। সেটি এখনও প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে খবর। আপাতত আগের নিয়মেই জঙ্গলে ঢোকা যাবে। আজ থেকেই গরুমারা-সহ পর্যটকদের জঙ্গল গন্তব্যগুলিতে ভিড় উপচে পড়বে বলে আশা।

গরুমারা বন্যপ্রাণী বিভাগের অতিরিক্ত বন্যপ্রাণী আধিকারিক রাজীব দে বলেন, ‘‘জঙ্গলে ঢোকার জন্য এখনই পর্যটকদের টিকিট কাটতে হবে না। টিকিট চালু করার বিষয়টি প্রক্রিয়ার মধ্যে আছে।’’ জঙ্গল খুললেও একাধিক পরিকাঠামোগত খামতি রয়েছে বলে অভিযোগ। গরুমারার চুকচুকি ও চন্দ্রচূড় দু’টি নজরমিনারই বন্ধ। জলদাপাড়া ট্যুরিস্ট লজের প্রবেশপথের কাছে হলং নদীর উপর নতুন সেতুর নির্মাণকাজও শেষ হয়নি। সেতু তৈরি না হওয়ায় পর্যটকদের যাতায়াত এবং জঙ্গল সাফারিতে সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে হলং বনবাংলোর পুনর্নির্মাণের কাজ শুরু হলেও এখনও তা সম্পূর্ণ হয়নি। ফলে জলদাপাড়ার অন্যতম গুরুত্বপূর্ণ এই আবাসন পরিষেবাও পুরোপুরি স্বাভাবিক হয়নি। জঙ্গল খোলার আগে সেতু নির্মাণ, অনলাইন টিকিট পরিষেবা চালু এবং হলং বনবাংলোর কাজ দ্রুত শেষ করার দাবি উঠেছিল। বন দফতর সূত্রের খবর, বৃষ্টি এখনও চলছে। তার ফলে জঙ্গলের গভীর থেকে এলাকা থেকে তুলনামূলক ফাঁকাতে বন্যপ্রাণীরা রয়েছে। সে কারণে নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে। সব বনাঞ্চলেই বনকর্মীদের টহলদারি বাড়ানো হয়েছে। বেশ কিছু বনাঞ্চলে নজরদারি ক্যামেরা বসানো হচ্ছে বলে খবর।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Gorumara

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy