E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

রেকর্ড ভিড় জল্পেশে, পুষ্পবৃষ্টি

রবিবার বিকেলের পর থেকেই মন্দির এলাকায় ভিড় বাড়তে শুরু করে। গভীর রাত থেকে ভিড় বেড়ে যায় কয়েক গুণ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৬ ০২:৫৬
জল্পেশ মন্দিরে পুষ্পবৃষ্টির জন্য জলপাইগুড়ি থেকে হেলিকপ্টারে ফুলের পাপড়ি নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার।

জল্পেশ মন্দিরে পুষ্পবৃষ্টির জন্য জলপাইগুড়ি থেকে হেলিকপ্টারে ফুলের পাপড়ি নিয়ে যাওয়া হচ্ছে। সোমবার। ছবি: সন্দীপ পাল।

শ্রাবণ মাসের তৃতীয় সোমবার রেকর্ড ভিড় হল ময়নাগুড়ির জল্পেশ মন্দিরে। এ দিন জল্পেশ মন্দিরে হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টিও হয়। লক্ষাধিক মানুষের সমাগমে ভিড়ের চাপ এতটাই ছিল যে অধিকাংশ পুণ্যার্থী টিকিট না কেটে মন্দিরে প্রবেশ করেছেন।

রবিবার বিকেলের পর থেকেই মন্দির এলাকায় ভিড় বাড়তে শুরু করে। গভীর রাত থেকে ভিড় বেড়ে যায় কয়েক গুণ। এই পরিস্থিতিতে শ্রাবণ মাসের আগামী দু’টি সোমবার আরও কিছু ব্যবস্থা নিতে চলেছেন মন্দির কর্তৃপক্ষ। টিকিট কাউন্টারের সংখ্যা বাড়ানোর ব্যাপারে কথাবার্তা চলছে। এই বছর প্রথম অনলাইনে কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটার ব্যবস্থা করা হয়েছিল। যদিও তা সাড়া ফেলেনি। জল্পেশ মন্দির কমিটির সম্পাদক গীরিন্দ্রনাথ দেব বলেছেন, ‘‘এই সপ্তাহে রেকর্ড সংখ্যক মানুষের ভিড় হয়েছে। অনেকেই অতিরিক্ত ভিড়ের জন্য টিকিট কাটতেপারেননি। এই সমস্ত সমস্যার সমাধান কী ভাবে করা যায় সেই নিয়ে আলোচনা চলছে। প্রয়োজনে আগামী দুই সপ্তাহে টিকিট কাউন্টারের সংখ্যা বাড়ানো হবে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
jalpesh Siliguri

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy