E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ট্রেন চালকেরা তৎপর, প্রাণরক্ষা হাতি পালের

সূত্রের খবর, রেলপথে এর আগেও বহুবার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হয়েছে। আবার ট্রেন চালকদের তৎপরতাতেও অনেক ক্ষেত্রেই হাতি কিংবা বন্যপ্রাণীদের প্রাণ রক্ষা পেয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৬ ০৮:২৪
রেললাইনে শাবক-সহ হাতির দল। মঙ্গলবার চালসা নাগরাকাটায়।

রেললাইনে শাবক-সহ হাতির দল। মঙ্গলবার চালসা নাগরাকাটায়। — নিজস্ব চিত্র।

ট্রেন চালকদের তৎপরতায় মঙ্গলবার রাতে ডুয়ার্স রুটে রক্ষা পেল হাতির পাল।

রেল দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নাগরাকাটা-চালসার মধ্যবর্তী রেলপথে শাবক-সহ হাতির একটি দল চলে আসে। সে সময়ে একটি মালগাড়ি ওই পথ দিয়ে যাচ্ছিল।চালক সঞ্জিত কুমার এবং সহকারী চালক প্রিন্স তেওয়ারি ট্রেনে ছিলেন। রেললাইনে শাবক-সহ হাতির পাল দেখে ট্রেনের গতি নিয়ন্ত্রণ করেন। কিছু ক্ষণ পরে হাতির দলটি বনাঞ্চলে ফিরে যায়। তার পরে ট্রেন গন্তব্যে রওনা দেয়।

সূত্রের খবর, রেলপথে এর আগেও বহুবার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু হয়েছে। আবার ট্রেন চালকদের তৎপরতাতেও অনেক ক্ষেত্রেই হাতি কিংবা বন্যপ্রাণীদের প্রাণ রক্ষা পেয়েছে। তাই এই রুটে ট্রেন চালানোর ক্ষেত্রে সবসময়ে সতর্কতা বজায় রাখার নির্দেশও রয়েছে। এ দিকে মঙ্গলবার রাতের হাতির দলের প্রাণ রক্ষার বিষয়ে রেল কিংবা বন দফতরের কোনও আধিকারিকের প্রতিক্রিয়া জানা যায়নি। উত্তরবঙ্গের পরিবেশপ্রেমী সংস্থা নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন (ন্যাফ)-এর অনিমেষ বসু বলেন, ‘‘ডুয়ার্স রুটে রেলপথ দিয়েও হাতি এবং বন্যপ্রাণীদের চলাচল থাকে। তাই বন্যপ্রাণীদের করিডোর এলাকাগুলিতে অবশ্যই ট্রেনের গতি রোধ করে চালানো উচিত। তবে গত কয়েক বছর ধরে এই রুটে ট্রেনের ধাক্কায় বন্যপ্রাণীদের মৃত্যুরঘটনা কমেছে।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
train Dooars

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy