E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

৩ বছরের বেশি এক পদে নয়

নতুন নির্দেশে বলা হয়েছে, কোনও অফিসার এক পদে টানা তিন বছর কাজ করলে তিনি বদলির জন্য বিবেচিত হবেন। সে ভাবেই আগে কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার (পার) দফতর তালিকা তৈরি করত আধিকারিকদের। তা এ বার ফিরিয়ে আনা হচ্ছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ০৭:১৪

—প্রতীকী চিত্র।

আধিকারিক বদলির নিয়ম কার্যত আমূল বদলে দিল নতুন সরকার। মুখ‍্যসচিব মনোজ আগরওয়াল সম্প্রতি যে নির্দেশিকায় সাক্ষর করেছেন, সেখানে বলা হয়েছে, এক ব‍্যক্তি দীর্ঘদিন এক পদে কর্মরত থাকবেন না। আধিকারিকদের একাংশের বক্তব্য, সরকারি বদলি নীতিতে এটাই ছিল মূল কথা। সেই রীতি মান‍্যতা পেত একটা সময়ে। তবে বিগত তৃণমূল সরকারের আমলে এই রীতি পথ বদলেছিল।

নতুন নির্দেশে বলা হয়েছে, কোনও অফিসার এক পদে টানা তিন বছর কাজ করলে তিনি বদলির জন্য বিবেচিত হবেন। সে ভাবেই আগে কর্মিবর্গ এবং প্রশাসনিক সংস্কার (পার) দফতর তালিকা তৈরি করত আধিকারিকদের। তা এ বার ফিরিয়ে আনা হচ্ছে। বলে দেওয়া হয়েছে, অবসর গ্রহণের দু’বছরের আগে কোনও আধিকারিককে নিজের জেলা বা শহরে দায়িত্বে থাকতে পারবেন না। রাজস্ব আদায় বা অন্য কোনও সংবেদনশীল দায়িত্বে থাকা আধিকারিকেরা এক পদে দু’বছরের বেশি থাকতে পারবেন না। চার বছরের বেশি একটি পদে থাকলে বদলি হবে অবধারিত ভাবে। তবে বিশেষ জরুরি পরিস্থিতিতে পার দফতর এই নীতি চাইলে কিছুটা শিথিল করতে পারবে।

অভিজ্ঞ কর্তাদের একাংশের মতে, এই সিদ্ধান্তের দু’টি দিক রয়েছে। প্রথমত, স্বচ্ছতা বজায় রাখা এই নীতিতে সম্ভব। তাতে দীর্ঘদিন এক পদে থাকলে অনৈতিক কাজের প্রবণতা কমতে পারে। দ্বিতীয় যুক্তি, সরকার মনে করলে কাউকে এক পদে রেখেও দিতে পারে দীর্ঘ সময়। সে ক্ষেত্রে জরুরি পরিস্থিতির সংজ্ঞা তৈরি হতে পারে প্রশাসনের ইচ্ছানুসারে। তবে এই আদেশনামার পরে প্রশাসনে বড় ধরনের রদবদলের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন নাআধিকারিকদের অনেকেই।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Transfer West Bengal government

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy