Advertisement
E-Paper

লকগেট ভাঙল ফরাক্কায়

ফরাক্কার মূল ব্যারাজে ১১২টি গেট রয়েছে। তার মধ্যে গত কয়েক বছরে ৯টি গেট ভেঙে পড়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৮ ০৩:০১
ফরাক্কা ব্যারাজের সেই ভাঙা লকগেট। নিজস্ব চিত্র

ফরাক্কা ব্যারাজের সেই ভাঙা লকগেট। নিজস্ব চিত্র

বিস্তর টালবাহানার পরে ফরাক্কা সেতুর রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল দিন কয়েক আগে। সেই কাজ চলার মাঝেই মঙ্গলবার ফরাক্কার একটি লকগেট ভেঙে পড়ল। ফরাক্কা ব্যারাজ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই লকগেটটি দুর্বল ছিল। ভাঙা লকগেট দিয়েই এখন গঙ্গার জল বাংলাদেশের দিকে বয়ে যাচ্ছে।

ফরাক্কার মূল ব্যারাজে ১১২টি গেট রয়েছে। তার মধ্যে গত কয়েক বছরে ৯টি গেট ভেঙে পড়েছে। ২০১১ সালের জুলাই মাসে সেন্ট্রাল ওয়াটার কমিশনের বিশেষজ্ঞরা ব্যারাজ পরিদর্শনে আসেন। একই সময়ে জলসম্পদ মন্ত্রকের বিশেষজ্ঞদের সঙ্গে টেক্সম্যাকো নামে এক বিশেষজ্ঞ সংস্থার কর্তারা যৌথ পরিদর্শন করেন। পরিদর্শনের পর যে রিপোর্ট দেওয়া হয় তাতে দীর্ঘদিন ধরে ব্যবহারের ফলে গেটগুলির ভগ্নদশার কথা উল্লেখ করা হয়েছিল। ফরাক্কা ব্যারাজ সূত্রে জানা গিয়েছে, গত ক’বছরে ক্রমান্বয়ে গেট ভাঙার ফলে লকগেট সংস্কার শুরু হয়েছিল। তবে সব ক’টি মেরামতের আগেই ৪৬ নম্বর গেটে এই বিপত্তি।

ফরাক্কা ব্যারাজের দু’নম্বর সার্কেল শাখার নির্বাহী বাস্তুকার রাজেশকুমার সিংহ এ দিন বলেন, “ব্যারাজের লকগেটগুলির বয়স প্রায় ৪৩ বছর। সেই কারণেই গেটগুলি দুর্বল হয়ে পড়েছে। জলের চাপ সহ্য করতে পারছে না।’’

Farakka Barrage Lock Gate

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy