E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বিধানসভায় তৃণমূলের সংবিধান-প্রস্তাব ভাবনা

বিধানসভার আসন্ন অধিবেশনে সংবিধান রক্ষার পক্ষে একটি বিশেষ প্রস্তাব আনতে চলেছে শাসক তৃণমূল কংগ্রেস। আগামী ২৬ ও ২৭ নভেম্বর, এই দুই দিন ওই প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।

নিজস্ব সংবাদাতা

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ ০৬:৩৭

— প্রতীকী চিত্র।

বিধানসভার আসন্ন অধিবেশনে সংবিধান রক্ষার পক্ষে একটি বিশেষ প্রস্তাব আনতে চলেছে শাসক তৃণমূল কংগ্রেস। আগামী ২৬ ও ২৭ নভেম্বর, এই দুই দিন ওই প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে।

আসন্ন ২৬ নভেম্বরের ‘সংবিধান দিবস’কে সামনে রেখে রাজনৈতিক ভাবনা থেকেই এই প্রস্তাবের কথা ভাবা হয়েছে। আলোচনার দ্বিতীয় দিন অংশগ্রহণের কথা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের ছয় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ হবে ২৩ নভেম্বর। তার পরে ২৫ তারিখে বিধানসভার অধিবেশন শুরু হবে। এ বার অধিবেশন চলতে পারে সপ্তাহদুয়েক।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
TMC West Bengal Legislative Assembly

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy