E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কেন্দ্রের প্যানেলে রাজ্য ৭ আইপিএস

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দু’দফায় ৮৫ জন আইপিএসের যে তালিকা প্রকাশ করেছে, তাতে নাম রয়েছে এ রাজ্যের ৭ জনের।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৫ ০৫:১৫
বাংলা থেকে জায়গা পেলেন ৭ জন আইপিএস।

বাংলা থেকে জায়গা পেলেন ৭ জন আইপিএস। —প্রতীকী চিত্র।

কেন্দ্রীয় স্তরে কাজের জন্য ডেপুটেশনে রাজ্যের বিভিন্ন পুলিশ-কর্তাদের নিয়ে যে প্যানেল তৈরি হয়, তাতে বাংলা থেকে জায়গা পেলেন ৭ জন আইপিএস। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দু’দফায় ৮৫ জন আইপিএসের যে তালিকা প্রকাশ করেছে, তাতে নাম রয়েছে এ রাজ্যের ৭ জনের। স্বরাষ্ট্র মন্ত্রকের শনিবারের প্রকাশিত তালিকায় রয়েছেন প্রবীণ ত্রিপাঠী, সব্যসাচী রমণ মিশ্র এবং এন এস চক্রবর্তী। যে তালিকা রবিবার প্রকাশিত হয়েছে, তাতে রয়েছেন সৈয়দ ওয়াকার রাজা, সুব্রত গঙ্গোপাধ্যায়, সুধীর কুমার নীলকান্তম ও মিরাজ খালিদ। কেন্দ্রীয় স্তরে এই আধিকারিকেরা আইজি বা সমতুল পদমর্যাদায় কাজ করবেন।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
IPS IG

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy