Advertisement
E-Paper

এসএফআইয়ের ‘তিলোত্তমা কিট’

আর জি কর-কাণ্ডের আবহে নিরাপত্তার দাবিকে সামনে রেখে এই কিটের নাম রাখা হয়েছে ‘তিলোত্তমা’। এই কিটে শিক্ষা সরঞ্জাম, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, ওআরএস, স্যানিটারি ন্যাপকিন-সহ নানা জিনিসপত্র থাকবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৪ ০৯:১১
বন্যার্তদের পাশে দাঁড়াতে পদক্ষেপ এসএফআইয়ের।

বন্যার্তদের পাশে দাঁড়াতে পদক্ষেপ এসএফআইয়ের। —ফাইল ছবি।

বন্যায় ক্ষতিগ্রস্ত ছাত্রছাত্রী এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে ‘তিলোত্তমা কিট’ ও হেল্পলাইন নম্বর চালু করল এসএফআই। আর জি কর-কাণ্ডের আবহে নিরাপত্তার দাবিকে সামনে রেখে এই কিটের নাম রাখা হয়েছে ‘তিলোত্তমা’। এই কিটে শিক্ষা সরঞ্জাম, শুকনো খাবার, প্রয়োজনীয় ওষুধ, ওআরএস, স্যানিটারি ন্যাপকিন-সহ নানা জিনিসপত্র থাকবে। সাধারণ মানুষের কাছে এই জন্য সহযোগিতাও চাওয়া হয়েছে। বন্যা কবলিত জেলাগুলিতে এই কিট পৌঁছে দেওয়া হবে। এসএফআই-এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে শুক্রবার বলেন, “বন্যায় বহু মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীর বই-খাতা সব নষ্ট হয়ে গিয়েছে। কয়েক দিন পরে টেস্ট পরীক্ষা। তাই এই উদ্যোগ।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিভিসি-কে দোষ দিতে ব্যস্ত থাকলেও যে সব ছাত্র-ছাত্রী সব হারিয়েছে, তাদের রেজিস্ট্রেশন কার্ডের কী হবে, তা নিয়েও প্রশ্ন তুলেছে এসএফআই।

flood SFI

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy