E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

বিধানসভার বিশেষ অধিবেশন ১লা থেকে

মাঝে ৩ তারিখ করম পুজো উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা হওয়ায় সে দিন অধিবেশন বন্ধ থাকবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ০৯:১৬
বিশেষ অধিবেশন ডাকা হল আগামী ১ সেপ্টেম্বর থেকে।

বিশেষ অধিবেশন ডাকা হল আগামী ১ সেপ্টেম্বর থেকে। নিজস্ব চিত্র।

রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হল আগামী ১ সেপ্টেম্বর থেকে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ১ তারিখ, সোমবার থেকে অধিবেশন শুরু হবে। আগামী ৪ তারিখ পর্যন্ত এই সংক্ষিপ্ত অধিবেশন চলবে বলে প্রাথমিক ভাবে ঠিক হয়েছে। মাঝে ৩ তারিখ করম পুজো উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা হওয়ায় সে দিন অধিবেশন বন্ধ থাকবে। ভিন্ রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের যে হেনস্থার ঘটনা ঘটছে, তার প্রতিবাদে সরকারি প্রস্তাব এনে আলোচনা হওয়ার কথা বিধানসভার এই অধিবেশনে। ‘ভাষা-সন্ত্রাসে’র বিরোধিতায় যে আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকে বিধানসভার অন্দরেও নথিভুক্ত করতে চাইছে সরকার পক্ষ। অধিবেশন শুরুর আগে সোমবার সকালে বিধানসভার কার্য উপদেষ্টা ( বি এ) কমিটির বৈঠক ডাকা হয়েছে।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Bidhan Sabha Bhaban

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy