E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

প্রয়াত এসইউসি নেতা মানিক মুখোপাধ্যায়

এসইউসি-র প্রয়াত সাধারণ সম্পাদক নীহার মুখোপাধ্যায়ের হাত ধরে ওই দলে যুক্ত হয়েছিলেন মানিক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০২৩ ০৫:৩৭
Manik Mukherjee

মানিক মুখোপাধ্যায়। —ফাইল চিত্র।

প্রয়াত হলেন প্রবীণ বামপন্থী নেতা এবং এসইউসি-র পলিটব্যুরো সদস্য মানিক মুখোপাধ্যায় (৮৯)। বিধাননগরের ক্যালকাটা হার্ট ক্লিনিক অ্যান্ড হাসপাতালে সোমবার রাতে তাঁর মৃত্যু হয়েছে। রাজ্যের বামপন্থী গণতান্ত্রিক আন্দোলন, শিক্ষা ও সাংস্কৃতিক আন্দোলনে মানিক ছিলেন সুপরিচিত নাম। আটের দশকে পশ্চিমবঙ্গে প্রাথমিকে ইংরেজি ভাষা শিক্ষা এবং পাশ-ফেল প্রথা ফেরানোর দাবিতে বিশিষ্ট ও বিদ্বজ্জনেদের নিয়ে যে ‘শিক্ষা সঙ্কোচন-বিরোধী ও স্বাধিকার রক্ষা কমিটি’ গড়ে উঠেছিল, তার মূল সংগঠক ও সম্পাদক ছিলেন মানিক। তাঁর নেতৃত্বেই নয়ের দশকের শেষ দিকে গড়ে উঠেছিল আন্তর্জাতিক সাম্রাজ্যবাদ-বিরোধী মঞ্চ। সাহিত্য, শিল্পের সমালোচক হিসেবেও তাঁর স্বতন্ত্র ভূমিকা ছিল, তাঁর সম্পাদনায় ‘পথিকৃৎ’ পত্রিকা এক সময়ে খ্যাতি অর্জন করেছিল। এসইউসি-র প্রয়াত সাধারণ সম্পাদক নীহার মুখোপাধ্যায়ের হাত ধরে ওই দলে যুক্ত হয়েছিলেন মানিক। নানা আন্দোলনের পর্ব পেরিয়ে এসে পার্কিনসন্স রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু দিন ধরে কার্যত চলা-ফেরার শক্তি হারিয়ে ফেলেছিলেন। বেশি অসুস্থ হয়ে পড়ায় সোমবার নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কলকাতায় এসইউসি-র কেন্দ্রীয় দফতরে আজ, বুধবার মানিকের মরদেহে দলের কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব শ্রদ্ধা জানানোর পরে কেওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য হওয়ার কথা।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
SUCI Death

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy