Advertisement
E-Paper

দেখা করে আচার্যকে ফুল দিলেন মারজিত

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব নেওয়ার পরের দিনই আচার্য-রাজ্যপালের সঙ্গে দেখা করলেন সুগত মারজিত। আর প্রত্যাশামতোই বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারের সাসপেনশন নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধানে সচেষ্ট হওয়ার কথা বললেন আচার্য কেশরীনাথ ত্রিপাঠী।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০১৫ ০৩:২১
বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে এক অনুষ্ঠানে সুগত মারজিত। ছবি: দেবাশিস রায়।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে এক অনুষ্ঠানে সুগত মারজিত। ছবি: দেবাশিস রায়।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব নেওয়ার পরের দিনই আচার্য-রাজ্যপালের সঙ্গে দেখা করলেন সুগত মারজিত। আর প্রত্যাশামতোই বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারের সাসপেনশন নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধানে সচেষ্ট হওয়ার কথা বললেন আচার্য কেশরীনাথ ত্রিপাঠী।

বৃহস্পতিবার দুপুরে সুগতবাবু রাজ্যপালের সঙ্গে দেখা করে ফুলের তোড়া দেন। সুগতবাবু পরে বলেন, ‘‘আচার্য আমাকে বলেছেন, দ্রুত একটি কমিটি গড়ে বিশ্ববিদ্যালয়ের ফিনান্স অফিসারের সাসপেনশনের সংক্রান্ত সমস্যার সুষ্ঠু সমাধান করতে হবে।’’ তিনি সাধ্যমতো চেষ্টা করবেন বলে জানিয়েছেন সুগতবাবু।

এ দিনই ‘রিলিজ’ চেয়ে অস্থায়ী উপাচার্যের কাছে আবেদনপত্র পাঠিয়েছেন সহ-উপাচার্য (শিক্ষা) ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘‘অন্য বিশ্ববিদ্যালয়ে উপাচার্য-পদে যোগদানের জন্যই এই আবেদন।’’

বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, অধ্যাপক-নিগ্রহের বিষয়ে ডিনদের নিয়ে যে-তদন্ত কমিটি গড়া হয়েছিল, ইতিমধ্যেই সুগতবাবুর কাছে তাদের রিপোর্ট জমা পড়েছে। সেই রিপোর্টে বলা হয়েছে, প্রয়োজনীয় পরিকাঠামো না-থাকায় তদন্ত করা যায়নি। ‘‘রিপোর্ট দেখা হয়ে ওঠেনি,’’ এ দিন বলেন সুগতবাবু।

Keshari Nath Tripathi Sugata Marjit Governor Trinamool

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy