Advertisement
E-Paper

Tanker accident: রায়গঞ্জে উল্টে গেল গ্যাসের ট্যাঙ্কার, এলাকার সব বাড়িতে রান্না বন্ধ করাল পুলিশ

আগেও ওই এলাকায় একই ভাবে গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে বেশ কয়েক দিন এলাকার রান্না বন্ধ ছিল। সে সময় প্রশাসন বাসিন্দাদের শুকনো খাবার দিয়েছিল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০২২ ১৫:৫৫

নিজস্ব চিত্র।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়ক থেকে উল্টে নয়ানজুলিতে পড়ে গেল গ্যাস ভরা ট্যাঙ্কার। বিস্ফোরণের আশঙ্কায় এলাকায় রান্না বন্ধের নির্দেশ পুলিশের। ঘটনাস্থলে গ্যাস সংস্থার সেফটি বিশেষজ্ঞরা।

শুক্রবার দুপুরে রায়গঞ্জের রূপাহারে ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে মালদহ থেকে ডালখোলার দিকে যাচ্ছিল একটি গ্যাস ভর্তি ট্যাঙ্কার। রূপাহারের কদমতলায় জাতীয় সড়কে বাঁক নিতে গিয়ে ট্যাঙ্কারের সামনে চলে আসে একটি টোটো। চালক ব্রেক কষলেও নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে ট্যাঙ্কারটি।

ট্যাঙ্কারটি গ্যাসে ভর্তি। তাই যে কোনও সময় বিস্ফোরণের আশঙ্কায় এলাকা জুড়ে বাড়ি ও হোটেলে রান্না-সহ আগুন ধরানোর কোনও কাজের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। এতে বেজায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। দ্রুত ট্যাঙ্কারটিকে সরিয়ে ফেলে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভারত পেট্রোলিয়ামের সেফটি অফিসারদের বিশেষজ্ঞ দল। ট্যাঙ্কার থেকে গ্যাস বেরোচ্ছে কি না খতিয়ে দেখছেন তাঁরা। প্রাথমিক ভাবে ট্যাঙ্কারে লিক না পেলেও দুর্ঘটনার আশঙ্কার কথা উড়িয়ে দেননি তাঁরাও।

আগেও ওই এলাকায় একই ভাবে গ্যাস ভর্তি ট্যাঙ্কার উল্টে নয়ানজুলিতে পড়ে যাওয়ায় বেশ কয়েক দিন এলাকার রান্না বন্ধ ছিল। সে সময় প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের শুকনো খাবার দেওয়া হয়েছিল।

Accident gas LPG Raiganj Police

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy