E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

নারায়ণের লিখিত জবাব চায় তৃণমূল

সম্প্রতি একটি অনুষ্ঠানে অশালীন আচরণ করার অভিযোগে নারায়ণকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জানুয়ারি ২০২৫ ০৬:৩৩
নারায়ণ গোস্বামী।

নারায়ণ গোস্বামী। —ফাইল চিত্র ।

মৌখিক নয়, লিখিত ভাবেই দলের প্রশ্নের জবাব দিতে হবে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি তথা অশোকনগরের তৃণমূল কংগ্রেস বিধায়ক নারায়ণ গোস্বামীকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে অশালীন আচরণ করার অভিযোগে নারায়ণকে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছে তৃণমূল পরিষদীয় দলের শৃঙ্খলারক্ষা কমিটি। সূত্রের খবর, ওই চিঠি পাওয়ার পরে পরিষদীয় দলের চেয়ারম্যান তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন বিধায়ক। কিন্তু তাঁকে জানিয়ে দেওয়া হয়েছে যে, শো-কজ়ের জবাব লিখিত ভাবেই দিতে হবে দলের কাছে। বিষয়টিতে নজর রেখেছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সভাধিপতি তথা বিধায়কের লিখিত ব্যাখ্যা তলব করা হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশেই।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Narayan Goswami TMC

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy