Advertisement
E-Paper

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করল বোর্ড, পরের বছর পরীক্ষা কবে জেনে নিন

পরীক্ষা। পরীক্ষার দিন ঘোষণা করে বোর্ড জানাল, এ নিয়ে বিস্তারিত তথ্য জানতে হলে পরীক্ষার্থীদের বোর্ডের ওয়েবসাইটে (https://wbjeeb.nic.in/) নজর রাখতে হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ১৮:৫৬
বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার দিন জানিয়ে দিল বোর্ড।

বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষার দিন জানিয়ে দিল বোর্ড। — ফাইল ছবি।

২০২৩ সালে ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা ডব্লুবিজিইই (জয়েন্ট) পরীক্ষার দিন ক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ড। ২০২৩ সালের ৩০ এপ্রিল, রবিবার হবে এই প্রবেশিকা পরীক্ষা। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়ে দিল বোর্ড।

ই়ঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মাসি ও আর্কিটেকচার নিয়ে স্নাতক পড়ার জন্য রাজ্যের বিশ্ববিদ্যালয়, কলেজে ভর্তি হতে গেলে দিতে হয় এই জয়েন্ট পরীক্ষা। পরীক্ষার দিন ঘোষণা করে বোর্ড জানাল, এ নিয়ে বিস্তারিত তথ্য জানতে হলে পরীক্ষার্থীদের বোর্ডের ওয়েবসাইটে (https://wbjeeb.nic.in/) নজর রাখতে হবে।

২০২২ সালে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয় ২৪ এপ্রিল। মোট ২০০ নম্বরের পরীক্ষা হয়েছিল।

WBJEE bengal Exam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy